• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৪:১৭:৪৫ (22-Oct-2026)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

২২ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৪২:৪৪

মানিকগঞ্জে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরংগাইল বাসস্ট্যান্ডে সেলফি পরিবহনের বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করলে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে আটকা পড়ে ২০০ থেকে ৩০০টি যানবাহন। ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী।

২২ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মানিকগঞ্জের ঘিওর উপজেলার মহালী গ্রামের শাহীন মিয়ার ছেলে ইয়াসিন (২০) ও একই গ্রামের মোজাহারের ছেলে বাবুল (২৮)।

আরও পড়ুন

দেওয়ানগঞ্জে পুলিশের অভিযানে কঙ্কালসহ আটক-৪

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা পাটুরিয়াগামী সেলফি পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১২-২৫৫৩) বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে আরিচা থেকে বরংগাইলগামী একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালক ও যাত্রীরা হতাহত হন। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহতদের হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও একজন। এ ঘটনায় গুরুতর আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। এতে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। মহাসড়কের দুই পাশে ২০০ থেকে ৩০০টি যানবাহন আটকা পড়ে। চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ বলেন, “দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”

আরও পড়ুন

চট্টগ্রামে বিষপানে এনসিপি নেতার মৃত্যু

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


মানিকগঞ্জে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২
মানিকগঞ্জে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২
২২ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৪২:৪৪


সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে
সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে
২২ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:০৮:৪৬

দেওয়ানগঞ্জে পুলিশের অভিযানে কঙ্কালসহ আটক-৪
দেওয়ানগঞ্জে পুলিশের অভিযানে কঙ্কালসহ আটক-৪
২২ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:০০:১৪


ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের
ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের
২২ অক্টোবর ২০২৬ দুপুর ০২:৫১:০৪



মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
২২ অক্টোবর ২০২৬ দুপুর ০২:০৭:৩৬