• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৫:০৯:২০ (22-Oct-2026)
  • - ৩৩° সে:

দেশের ইতিহাসে এই প্রথম কোনো ঘটনা ছাড়াই দুর্গোৎসব অনুষ্ঠিত হয়েছে : মীর শাহে আলম

২২ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:২৬:৩১

দেশের ইতিহাসে এই প্রথম কোনো ঘটনা ছাড়াই দুর্গোৎসব অনুষ্ঠিত হয়েছে : মীর শাহে আলম

অনলাইন ডেস্ক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, দেশের ইতিহাসে এই প্রথম কোনো ঘটনা ছাড়াই সারা দেশে ৩৩ হাজার ৮৫১টি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হয়েছে।

২২ অক্টোবর বৃহস্পতিবার বগুড়ার হোটেল মম-ইনের অডিটোরিয়ামে বাংলাদেশ প্রতিদিন আয়োজিত ‌‘উত্তরাঞ্চলের প্রাণকেন্দ্র বগুড়ার উন্নয়ন সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক লোটন একরাম।

মীর শাহে আলম বলেন, বিগত নির্বাচনে একটি গোষ্ঠী হিন্দু ধর্মের ভাইদের পকেটের লোক মনে করত। সেখান থেকে তারা বের হয়ে এসে আমাদের প্রতি আস্থা রেখে ভোট দিয়েছে, আমাদের বিশ্বাস করেছে। সেই বিশ্বাসের প্রতিফলন হিসেবে সারা বাংলাদেশে প্রায় ১২০০ অতিরিক্ত পূজামণ্ডপে দুর্গোৎসব পালন হয়েছে। এটা আমাদের জন্য কাঙ্ক্ষিত বিষয়। তারা আমাদের প্রতি আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে। সেই আস্থা ও বিশ্বাসের মূল্য তারেক রহমানের জনগণের সরকার হিন্দু সম্প্রদায়ের মানুষদের আমরা দিতে পেরেছি।

আরও পড়ুন

রিয়াদে বিমানবন্দরে নিহত ওমরাহযাত্রী নাসরুল্লাহর পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রশাসন এবং বিএনপির লোকজন একত্রিতভাবে পূজামণ্ডপগুলো পাহারা দিয়ে একটি শান্তিপূর্ণ পরিবেশে তাদের এই বড় দুর্গোৎসবকে আমরা সমাপ্ত করতে পেরেছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আব্দুল মঈন খান
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আব্দুল মঈন খান
২২ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:২০:৩৯


মানিকগঞ্জে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২
মানিকগঞ্জে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২
২২ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৪২:৪৪


সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে
সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে
২২ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:০৮:৪৬

দেওয়ানগঞ্জে পুলিশের অভিযানে কঙ্কালসহ আটক-৪
দেওয়ানগঞ্জে পুলিশের অভিযানে কঙ্কালসহ আটক-৪
২২ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:০০:১৪