• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৩:৪৪:২১ (22-Oct-2026)
  • - ৩৩° সে:

দেওয়ানগঞ্জে পুলিশের অভিযানে কঙ্কালসহ আটক-৪

২২ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:০০:১৪

দেওয়ানগঞ্জে পুলিশের অভিযানে কঙ্কালসহ আটক-৪

জামালপুর প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জে ২০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)। একই সময়ে মেলান্দহে কথিত তান্ত্রিক কবিরাজের আস্তানায় অভিযান চালিয়ে গরু ও বানরের মাথার কঙ্কাল এবং ১০টি কথিত ‘কুফরি পাতা’সহ আরও দুইজনকে আটক করা হয়েছে। 

২১ অক্টোবর বুধবার ডিবি-২, জামালপুরের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে চারজনকে আটক করে আদালতে পাঠিয়েছে ডিবি-২।

ডিবি সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলার কাউনিয়ারচর বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ডিবি-২-এর একটি দল। এ সময় সিফাত চাউলের আড়তের সামনে থেকে ২০ পিস ইয়াবাসহ মো. মনির হোসেন (২১) ও মো. সবুজ মিয়া (২২) নামে দুই যুবককে আটক করা হয়। মনির হোসেন রাজিবপুর এলাকার আদম আলীর ছেলে এবং সবুজ মিয়া একই এলাকার আবু সাঈদের ছেলে।

আরও পড়ুন

মানিকগঞ্জে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

অন্যদিকে, মেলান্দহ এলাকায় জাঙ্গালিয়া এলাকায় অভিযান চালিয়ে কথিত তান্ত্রিক কবিরাজ রিপন আলীর কবিরাজ ঘর থেকে একটি গরুর মাথার কঙ্কাল, একটি বানরের মাথার কঙ্কাল ও ১০টি কথিত ‘কুফরি পাতা’ উদ্ধার করা হয়। এ সময় রিপন আলী (২৭) ও খায়রুল ইসলাম চিশতী (২৬) নামে দুজনকে আটক করা হয়। রিপন আলী মেলান্দহের টনকি গ্রামের ইরাদ আলীর ছেলে এবং খায়রুল ইসলাম চিশতী একই এলাকার আব্দুল মোতালেবের ছেলে।

ডিবি-২ বকশীগঞ্জে- দেওয়ানগঞ্জ এর অফিসার ইনচার্জ (ওসি) সজিব রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক কারবারে জড়িত সন্দেহে দুইজন এবং প্রতারণার অভিযোগে কথিত তান্ত্রিক কবিরাজ চক্রের আরও দুইজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে বুধবার দুপুরে জামালপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়। পরে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গোয়েন্দা শাখা (ডিবি-২) জানায়, অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মানিকগঞ্জে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২
মানিকগঞ্জে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২
২২ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৪২:৪৪


সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে
সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে
২২ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:০৮:৪৬

দেওয়ানগঞ্জে পুলিশের অভিযানে কঙ্কালসহ আটক-৪
দেওয়ানগঞ্জে পুলিশের অভিযানে কঙ্কালসহ আটক-৪
২২ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:০০:১৪


ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের
ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের
২২ অক্টোবর ২০২৬ দুপুর ০২:৫১:০৪



মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
২২ অক্টোবর ২০২৬ দুপুর ০২:০৭:৩৬