• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৪:৪১:৫৮ (22-Oct-2026)
  • - ৩৩° সে:

আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার

২২ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৫৫:৪০

আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার

অনলাইন ডেস্ক: সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া উচিত এবং প্রয়োজন। গত ১৭ বছর নির্বাচন সুষ্ঠু হয়নি। তাই আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম

২২ অক্টোবর বৃহস্পতিবার ভোলা সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, একজন মানুষ অর্থশালী বা বিত্তবান নয়, কিন্তু তার জনপ্রিয়তা আছে এবং সমাজে গ্রহণযোগ্যতা আছে, তাদেরকে নির্বাচন করার মত সুযোগ দেওয়া উচিত। এ জন্য নির্বাচন কমিশনকে এমন একটি পদ্ধতি নির্ধারণ করতে হবে, যাতে করে সাধারণ মানুষের নির্বাচন করার সুযোগ হয়।

আরও পড়ুন

দেশের ইতিহাসে এই প্রথম কোনো ঘটনা ছাড়াই দুর্গোৎসব অনুষ্ঠিত হয়েছে : মীর শাহে আলম

তিনি বলেন, আমার রাজনৈতিক অভিজ্ঞতা বলছে- আগামী ১০ বছরেও শেখ হাসিনা ফেরার সম্ভাবনা নেই। আওয়ামী লীগ তাদের ক্ষমতার সময় এমন একটি পরিবেশ সৃষ্টি করে দিয়েছিল, তখন সমাজের সৎ, ভালো ও নিরপেক্ষ মানুষের পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করা সম্ভব ছিল না। তাই এখন নির্বাচনী ব্যবস্থার আমূল সংস্কার প্রয়োজন।

ভোলার খনিজ গ্যাসের সম্ভাবনা তুলে ধরে স্পিকার আরও বলেন, এ জেলায় পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক গ্যাস আছে। এ গ্যাস সারাদেশের বর্তমানের রির্জাভ সমান দেখা যাচ্ছে। আশা করা যাচ্ছে ভোলায় আরো গ্যাস ভান্ডার রয়েছে। ভোলার সাধারণ মানুষের গ্যাস প্রয়োজন। ভোলাবাসী অনেক দিন ধরে কষ্ট করছে। গ্যাসতো ভোলাবাসীর ন্যায্য অধিকার। তাদের র্দীঘদিনের দাবি। এই বিষয়ে আমি জ্বালানি মন্ত্রীর সঙ্গে কথা বলবো।

নিজ নির্বাচনী এলাকা লালমোহন-তজুমদ্দিনে তিনদিনের সফর শেষে স্পিকার আজ বেলা সাড়ে ১১টায় ঢাকার উদ্দেশ্যে ভোলা ত্যাগ করেন।

আরও পড়ুন

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আব্দুল মঈন খান

এম এইচ আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আব্দুল মঈন খান
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আব্দুল মঈন খান
২২ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:২০:৩৯


মানিকগঞ্জে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২
মানিকগঞ্জে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২
২২ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৪২:৪৪


সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে
সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে
২২ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:০৮:৪৬

দেওয়ানগঞ্জে পুলিশের অভিযানে কঙ্কালসহ আটক-৪
দেওয়ানগঞ্জে পুলিশের অভিযানে কঙ্কালসহ আটক-৪
২২ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:০০:১৪


ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের
ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের
২২ অক্টোবর ২০২৬ দুপুর ০২:৫১:০৪