• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা মাঘ ১৪৩২ বিকাল ০৩:০৭:১৪ (15-Jan-2026)
  • - ৩৩° সে:

সংস্কারের কথা বলে নির্বাচন পিছিয়ে দেয়া যাবে না: ডা.ফরহাদ হালিম ডোনার

১৮ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১১:৫১:৫০

সংস্কারের কথা বলে নির্বাচন পিছিয়ে দেয়া যাবে না: ডা.ফরহাদ হালিম ডোনার

শরীয়তপুর প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার বলেছেন, সংস্কারের কথা বলে নির্বাচন পিছিয়ে দেয়া যাবে না। আর অবশ্যই জাতীয় নির্বাচন আগে, স্থানীয় নির্বাচন পরে হবে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। বাংলাদেশে প্রথম সংস্কার শুরু করেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি সংস্কারের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন। আর বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে মন্ত্রী পরিষদ শাসিত সরকার প্রবর্তন করেন। এজন্য যতবার এদেশে সুষ্ঠু নির্বাচন হয়েছে; ততবারই বিএনপি ক্ষমতায় এসেছে। একারণে নির্বাচনও হবে একই সাথে পতিত স্বৈরাচারের বিচারও হতে হবে। তাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, দ্রুত একটি নির্বাচন দিন। আর পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট শাসক ছিল শেখ হাসিনা। তাই আওয়ামী লীগের আর রাজনীতি করার সুযোগ নেই।

Ad

১৭ ফেব্রুয়ারি বিকালে শরীয়তপুর পৌরসভা মাঠে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলার দাবিতে শরীয়তপুর জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Ad
Ad

ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন কর্মসূচি পালন করতে গিয়ে বিএনপির অসংখ্য নেতাকর্মী মামলা-হামলা নির্যাতনের শিকার হয়েছেন। আগামী দিনেও রাজপথে থেকে কর্মসূচি সফল করার মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে আমাদের বিজয় হবে, ইনশাল্লাহ। আর জনগণের ভোটের মাধ্যমেই বিএনপি ক্ষমতায় আসবে।

শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান কিরন এবং সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দীন কালুর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্টু, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা। এসময় উপস্থিত ছিলেন, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল
সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল
১৫ জানুয়ারী ২০২৬ দুপুর ০২:৩৫:৫৭



মালয়েশিয়ায় কোনভাবেই শীত খুঁজে পাচ্ছেন না পরী!
মালয়েশিয়ায় কোনভাবেই শীত খুঁজে পাচ্ছেন না পরী!
১৫ জানুয়ারী ২০২৬ দুপুর ০১:৩২:১৩

নলডাঙ্গায় ২শত বছরের পুরোনো পৌষ মেলা শুরু
নলডাঙ্গায় ২শত বছরের পুরোনো পৌষ মেলা শুরু
১৫ জানুয়ারী ২০২৬ দুপুর ০১:৩১:৫৬



আকাশসীমা খুলে দিল ইরান
আকাশসীমা খুলে দিল ইরান
১৫ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:৫৪:১৩



Follow Us