• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে ফাল্গুন ১৪৩২ সকাল ০৮:৫৬:১৬ (13-Mar-2026)
  • - ৩৩° সে:

ইরাকে যুক্তরাষ্ট্রের জ্বালানি সরবরাহকারী সামরিক বিমান বিধ্বস্ত

১৩ মার্চ ২০২৬ সকাল ০৭:২৪:৪৮

ইরাকে যুক্তরাষ্ট্রের জ্বালানি সরবরাহকারী সামরিক বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকে যুক্তরাষ্ট্রের একটি জ্বালানি সরবরাহকারী (এয়ার রিফুয়েলিং) সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যৌথ সামরিক অভিযানের মধ্যেই এই ঘটনা ঘটল।

১২ মার্চ বৃহস্পতিবার এক সংক্ষিপ্ত বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, একটি বোয়িং কেসি-১৩৫ স্ট্রাটোট্যাঙ্কার জ্বালানি সরবরাহকারী বিমান পশ্চিম ইরাকে বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

Ad
Ad

সেন্টকমের বিবৃতিতে বলা হয়, ‘অপারেশন এপিক ফিউরি’ চলাকালে বন্ধুত্বপূর্ণ আকাশসীমায় একটি মার্কিন কেসি-১৩৫ বিমান হারানোর বিষয়ে তারা অবগত হয়েছে। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

Ad

তবে এ ঘটনায় হতাহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।

বিবৃতিতে আরও ইঙ্গিত দেওয়া হয়েছে, ঘটনাটিতে সম্ভবত দুটি বিমান জড়িত ছিল। এর মধ্যে একটি বিমান বিধ্বস্ত হলেও অপরটি নিরাপদে অবতরণ করেছে বলে জানানো হয়েছে।

মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে, ঘটনাটি শত্রুপক্ষের হামলা বা ভুলবশত নিজেদের গুলিতে (ফ্রেন্ডলি ফায়ার) ঘটেনি।

এর আগে, ইরানের সঙ্গে গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাতে ইতোমধ্যে সাতজন মার্কিন সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে পেন্টাগন। এছাড়া আরও প্রায় ১৪০ জন সেনা আহত হয়েছেন।

পেন্টাগনের এক মুখপাত্র জানান, আহতদের মধ্যে অন্তত আটজনের অবস্থা গুরুতর।

এর আগে যুদ্ধ শুরুর একদিন পর, গত ১ মার্চ যুক্তরাষ্ট্রের তিনটি এফ-১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল। পরে জানানো হয়, সেগুলো ভুলবশত কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গুলিতে ভূপাতিত হয়েছিল।

ওই ঘটনায় যুদ্ধবিমানগুলোতে থাকা ছয়জন ক্রু সদস্য নিরাপদে বেরিয়ে আসে এবং পরে উদ্ধার হন।

সূত্র: আল জাজিরা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us