• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৫ই বৈশাখ ১৪৩৩ সকাল ০৯:২০:৩৬ (28-Apr-2026)
  • - ৩৩° সে:

১৬ ঘণ্টা পর নদী থেকে লরি উদ্ধার, অক্ষত আছে ২৪ হাজার লিটার তেল

১৩ মার্চ ২০২৬ সকাল ০৮:৫৬:৩৯

১৬ ঘণ্টা পর নদী থেকে লরি উদ্ধার, অক্ষত আছে ২৪ হাজার লিটার তেল

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে যাওয়া তেলবোঝাই একটি লরি প্রায় ১৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

১২ মার্চ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ হামজা পাটুরিয়া পাঁচ নম্বর ফেরিঘাট এলাকা থেকে লরিটিকে নদী থেকে তুলে আনে।

Ad
Ad

সংশ্লিষ্ট সূত্র জানায়, লরিটিতে থাকা প্রায় ২৪ হাজার লিটার পামওয়েল অক্ষত রয়েছে। উদ্ধারকারী দলের সদস্যরা জানিয়েছেন, তেল নষ্ট হয়নি।

Ad

এর আগে ১১ মার্চ বুধবার রাত সাড়ে ৮টার দিকে পাটুরিয়া পাঁচ নম্বর ফেরিঘাটে ফেরি থেকে নামার সময় ঢালু পথে ব্রেক ফেল করে লরিটি নিয়ন্ত্রণ হারায়। পরে সেটি পেছনের দিকে গড়িয়ে গিয়ে পদ্মা নদীতে ডুবে যায়।

এ ঘটনায় লরির চালক ও হেলপার সামান্য আহত হন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের জীবিত উদ্ধার করেন।

বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক আশরাফুল উদ্দিন জানান, ‘দীর্ঘ সময় ধরে উদ্ধার অভিযান চালিয়ে র‍্যাকার ব্যবহার করে লরিটিকে নদী থেকে তোলা হয়েছে। উদ্ধারকারী জাহাজ হামজার তিনজন ডুবুরিসহ ১৬ সদস্যের একটি দল এ অভিযানে অংশ নেয়।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু
বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু
২৭ এপ্রিল ২০২৬ রাত ০৯:২৬:১৪






এবার বৃষ্টি বিলাসে পরীমণি
এবার বৃষ্টি বিলাসে পরীমণি
২৭ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৪৩:১৪



Follow Us