• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই বৈশাখ ১৪৩৩ সকাল ০৭:৪৬:৫৮ (30-Apr-2026)
  • - ৩৩° সে:

দীর্ঘদিন পর ব্যাচেলর পয়েন্টে ফিরছেন শামীম হাসান

১২ মার্চ ২০২৬ রাত ১০:০২:২৮

দীর্ঘদিন পর ব্যাচেলর পয়েন্টে ফিরছেন শামীম হাসান

বিনোদন ডেস্ক: দীর্ঘদিন পর জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ ফিরছেন অভিনেতা শামীম হাসান সরকার। তিনি এবার ‘আরেফিন’ চরিত্রে উপস্থিত হবেন, যা ভক্তদের মধ্যে নতুন উচ্ছ্বাস সৃষ্টি করেছে।

ঈদ উপলক্ষে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর নতুন ৮টি পর্ব (পর্ব ৭৩–৮০) প্রকাশিত হবে, যেখানে পুরোনো গ্যাংয়ের প্রিয় সদস্য আরেফিনকে আবারও দেখা যাবে।

Ad
Ad

১২ মার্চ বৃহস্পতিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে জানা যায়, ঈদ স্পেশাল হিসেবে চ্যাপ্টার–১০ এক্সক্লুসিভভাবে বঙ্গ অ্যাপে মুক্তি পাবে।

Ad

পরিচালক কাজল আরেফিন অমি বলেন, ‘আরেফিন ছাড়া ‘ব্যাচেলর পয়েন্ট’র অরিজিনাল গ্যাং অসম্পূর্ণ। দীর্ঘদিনের অভিমান ও দূরত্ব কাটিয়ে নেহালের উদ্যোগে আবারও ফ্ল্যাটে ফিরছে আরেফিন। শুটিং চলাকালীন সময় পুরো টিমই আবেগাপ্লুত হয়েছে।’

তিনি আরও জানান, সিজন ৫-এর বড় প্রজেক্টে ব্যস্ত থাকায় এবার ঈদে অন্য কোনো কাজ নেই। তাই দর্শকদের জন্য বিশেষ যত্ন নিয়ে ঈদ স্পেশাল চ্যাপ্টারটি তৈরি করা হয়েছে।

বঙ্গের চিফ অব কন্টেন্ট মুশফিকুর রহমান বলেন, দর্শকদের ভালোবাসা ও গ্রহণযোগ্যতার কারণে ‘ব্যাচেলর পয়েন্ট’ একটি বিশেষ জায়গা তৈরি করেছে। গত ৯ মাসে সিজন ৫-এর ৭২টি পর্বের পর এবার ঈদে নতুন চ্যাপ্টার–১০ প্রকাশ করা হচ্ছে।

চিত্রনাট্য ও পরিচালনায় কাজল আরেফিন অমির এই সিজনে মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, তৌসিফ মাহবুব, চাষী আলমের পাশাপাশি আবারও যুক্ত হয়েছেন শামীম হাসান সরকার। এছাড়া স্পর্শিয়া, লামিয়া লামসহ আরও পরিচিত মুখও থাকবেন নতুন পর্বগুলোতে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










লেবাননে ইসরায়েলের বিমান হামলা, নিহত অন্তত ১১
লেবাননে ইসরায়েলের বিমান হামলা, নিহত অন্তত ১১
২৯ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:১৮


Follow Us