• ঢাকা
  • |
  • রবিবার ১৪ই চৈত্র ১৪৩২ ভোর ০৫:৪৬:৩৩ (29-Mar-2026)
  • - ৩৩° সে:

রাঙ্গুনিয়ায় প্রবাসী মামুন খুনের তিন দিন পর হত্যা মামলা, গ্রেফতার ১

৪ ডিসেম্বর ২০২৪ সকাল ১১:৩৬:১৩

রাঙ্গুনিয়ায় প্রবাসী মামুন খুনের তিন  দিন পর হত্যা মামলা, গ্রেফতার ১

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রবাসী সেকান্দর চৌধুরী মামুন খুনের ঘটনার তিনদিন পর থানায় হত্যা মামলা হয়েছে। নিহতের ভাই শাহাদাত হাছান মুরাদ ভাই বাদী হয়ে ৩ ডিসেম্বর মঙ্গলবার দিনগত রাতে মামলাটি করেন।

মামলায় এজাহারনামীয় ২১ জন ও অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামী করা হয়েছে। মামলার পর এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মো. ওসমান গনি (২৮)। তিনি উপজেলার সরফভাটা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মধ্যম সরফভাটা গ্রামের মেহেরিয়া পাড়া এলাকার মো. হাবিব উল্লাহ’র ছেলে।

Ad
Ad

আজ ৪ ডিসেম্বর বুধবার সকালে আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Ad

উল্লেখ্য, ৩০ নভেম্বর উপজেলার সরফভাটা ইউনিয়নের সিএনজি চালিত অটোরিকশা চালকদের সাথে ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এর জের ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এই ঘটনার সমাধান করতে ১ ডিসেম্বর রাতে দুই পক্ষের মধ্যে সালিশ বৈঠক বসে। এক পর্যায়ে দুই পক্ষের লোকজন বাকবিতণ্ডায় লিপ্ত হয়। পরে দুই গ্রুপের মাঝে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় হামলায় মামুন মারা যান।

জানতে চাইলে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, ‘মামুন হত্যা মামলার এজাহারভুক্ত এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদেরও গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।”

জানা গেছে, প্রবাসী মামুন এক মাস আগে দেশে এসেছেন। তিনি সৌদি আরবের রিয়াদ বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









নারায়ণগঞ্জ এনসিপির শক্ত ঘাঁটি: নাহিদ ইসলাম
নারায়ণগঞ্জ এনসিপির শক্ত ঘাঁটি: নাহিদ ইসলাম
২৮ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৩:৩৬



Follow Us