• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই আশ্বিন ১৪৩৩ দুপুর ০২:০৮:১০ (25-Sep-2026)
  • - ৩৩° সে:

নারীদের বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা ঠেকাতে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

২৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:২৮:৪১

নারীদের বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা ঠেকাতে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক থেকে

অনলাইন ডেস্ক: নারীদের বিরুদ্ধে ডিজিটাল সহিংসতার বিরুদ্ধে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে আয়োজিত ‘নারী ও কন্যাশিশুর প্রতি প্রযুক্তিনির্ভর সহিংসতা বিষয়ক জি-৭৭ ও উদীয়মান অংশীদারদের মন্ত্রী পর্যায়ের গোলটেবিল বৈঠকে’ তিনি এ আহ্বান জানান।

২৫ সেপ্টেম্বর শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

প্রতিমন্ত্রী নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে বাংলাদেশের গৃহীত শক্তিশালী আইনি ও প্রাতিষ্ঠানিক পদক্ষেপসমূহ—যেমন দ্রুত তদন্ত ও বিচার প্রক্রিয়া, আইনি সহায়তা, সামাজিক সুরক্ষা, পুনর্বাসন, নিরাপদ আশ্রয় এবং মনস্তাত্ত্বিক সহায়তা—তুলে ধরেন। এ ছাড়া, নিরাপদ গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে সম্প্রতি চালু হওয়া নারীদের জন্য বিশেষ ‘পিংক বাস সার্ভিস’-এর কথাও উল্লেখ করেন তিনি।

প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সংঘাত-কবলিত নারীদের সুরক্ষায় বাংলাদেশের প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন; যার মধ্যে রয়েছে শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এবং বাংলাদেশে সাময়িকভাবে আশ্রয় নেয়া রোহিঙ্গা নারী ও কন্যাশিশুদের সহায়তা প্রদান।

তিনি ডিজিটাল হয়রানি প্রতিরোধ, তদন্ত ও প্রতিকারের লক্ষ্যে স্বেচ্ছামূলক নির্দেশিকা প্রণয়নের জন্য বাংলাদেশের নেতৃত্বাধীন উদ্যোগ ‘ঢাকা ডায়ালগ’-এর বিষয়টিও তুলে ধরেন এবং সদস্য রাষ্ট্রগুলোকে এর ‘গ্রুপ অফ ফ্রেন্ডস’-এ যোগ দেওয়ার আহ্বান জানান।

ক্রোয়েশিয়া এবং ইউএন উইমেন-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই গোলটেবিল বৈঠকে নারী ও কন্যাশিশুদের ক্ষেত্রে উদ্ভূত বিভিন্ন ডিজিটাল হুমকি—যেমন হয়রানি, মানহানি, ছদ্মবেশ ধারণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে অপব্যবহার—নিয়ে আলোচনা করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মেঘনা গ্রুপে চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকার গুলশান
মেঘনা গ্রুপে চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকার গুলশান
২৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৩৭:৪৬


মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে চাকরির সুযোগ
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে চাকরির সুযোগ
২৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৫০:০০


ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৮
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৮
২৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২১:৫৩



বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম
বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম
২৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৫১:৪৫


ভোলাহাট সীমান্তে ইয়াবাসহ দুই ভাই আটক
ভোলাহাট সীমান্তে ইয়াবাসহ দুই ভাই আটক
২৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৩১:১৭