• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই আশ্বিন ১৪৩৩ দুপুর ০১:০৮:৫৬ (25-Sep-2026)
  • - ৩৩° সে:

জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন

২৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৩২:২৮

জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে দূরদর্শী, দৃঢ়প্রতিজ্ঞ ও দিকনির্দেশনামূলক ভাষণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

২৫ সেপ্টেম্বর শুক্রবার রাষ্ট্রপতির প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এ অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণের জন্য তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি।

এর আগে, ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বাংলায় প্রথম ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভাষণে তিনি বলেন, জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ।

তিনি বলেন, রাষ্ট্রের নাগরিকদের ক্ষমতাহীন রেখে কোনো রাষ্ট্র শক্তিশালী হতে পারে না। গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন, জবাবদিহি ও রাজনৈতিক স্থিতিশীলতার মধ্য দিয়েই উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে চাকরির সুযোগ
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে চাকরির সুযোগ
২৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৫০:০০


ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৮
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৮
২৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২১:৫৩



বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম
বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম
২৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৫১:৪৫


ভোলাহাট সীমান্তে ইয়াবাসহ দুই ভাই আটক
ভোলাহাট সীমান্তে ইয়াবাসহ দুই ভাই আটক
২৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৩১:১৭