অনলাইন ডেস্ক: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে ৩ ক্যাটাগরিতে ১৬ জনকে চাকরি দেওয়ার লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মন্ত্রণালয়। রাজস্ব খাতভুক্ত অস্থায়ী শূন্য পদগুলোতে সরাসরি জনবল নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তিটি ২৩ সেপ্টেম্বর জারি করা হয় এবং ২৪ সেপ্টেম্বর টেলিটকে প্রকাশিত হয়েছে। এছাড়াও মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও বিজ্ঞপ্তির তথ্য প্রকাশ করা হয়েছে।
পদ ও নিয়োগ
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর পদে ৪ জন, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৪ জন এবং অফিস সহায়ক পদে ৮ জন নেওয়া হবে। অর্থাৎ মোট ৩ ক্যাটাগরির পদে ১৬ জন নিয়োগ পাবেন।
সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর পদে বেতন ২৪ হাজার থেকে ৫৮ হাজার টাকা। এ পদটি ১৩তম গ্রেডের। আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে।
অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৪ জন নেওয়া হবে। এ পদে বেতন ২১ হাজার ৯০০ থেকে ৫২ হাজার ৯০০ টাকা। এটি ১৬তম গ্রেডের পদ। প্রার্থীকে স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় প্রতি মিনিটে ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ লেখার গতি থাকতে হবে।
অফিস সহায়ক পদে ৮ জন নিয়োগ দেওয়া হবে। এ পদে বেতন ২০ হাজার থেকে ৪৮ হাজার ৪০০ টাকা। পদটি ২০তম গ্রেডের। আবেদন করতে হলে স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়স ও জেলার শর্ত
আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। এ নিয়োগে বাংলাদেশের সব জেলার যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
যেভাবে আবেদন করতে হবে
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে ২৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ৯টায়। আবেদন করা যাবে ১৭ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ৬টা পর্যন্ত। আবেদন টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটে করতে হবে। mowca.teletalk.com.bd
আবেদন ফি
১ ও ২ নম্বর পদের জন্য আবেদন ফি ১০০ টাকা এবং সার্ভিস চার্জ ১২ টাকা, অর্থাৎ মোট ১১২ টাকা। অনগ্রসর শ্রেণির—ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের—প্রার্থীদের ক্ষেত্রে ফি ৫০ টাকা এবং সার্ভিস চার্জ ৬ টাকা; মোট ৫৬ টাকা।
আবেদন করার সময় প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার প্রয়োজনীয় তথ্য, জাতীয় পরিচয়পত্র বা ডিজিটাল জন্মনিবন্ধন নম্বর, সচল মোবাইল নম্বর ও ই-মেইল ঠিকানা প্রস্তুত রাখতে হবে। নির্ধারিত মাপ ও আকারে ছবি ও স্বাক্ষরও আপলোড করতে হবে। আবেদনপত্র সাবমিট করার পর Applicant’s Copy সংরক্ষণ করতে হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available