• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে ফাল্গুন ১৪৩২ রাত ০৩:০১:৫৬ (11-Mar-2026)
  • - ৩৩° সে:

চরফ্যাশনে বিদ্যুৎস্পৃষ্টে ৩ সন্তানের জননীর মৃত্যু

২৮ জুন ২০২৪ বিকাল ০৪:২৫:২০

চরফ্যাশনে বিদ্যুৎস্পৃষ্টে ৩ সন্তানের জননীর মৃত্যু

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: দ্বীপ জেলা ভোলার চরফ্যাশনে ব্যাটারি চালিত অটোবোরাক গাড়ি চার্জে দেয়া অবস্থায় স্পর্শ করেই বিদ্যুতায়িত হয়ে ইয়াছমিন বেগম (৩০) নামে এক তিন সন্তানের জননীর মৃত্যু হয়েছে।

২৮ জুন শুক্রবার সকালে উপজেলার আমিনাবাদ ইউনিয়নের হালিমাবাদ গ্রামের গৃহবধূর স্বামীর বসত বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াছমিন ওই গ্রামের অটোচালক মো. নিরব হাওলাদারের স্ত্রী।

Ad
Ad

গৃহবূধর শিশু কন্যা মোসাম্মদ মিম জানান, সকালে তার মা ধনিয়া পাতা তুলতে বসত ঘরের পাশে বাগানে যান। পাতা নিয়ে ফিরে আসার সময় ঘরের পাশে তার বাবার চার্জে দেয়া ব্যাটারি চালিত অটোবোরাক স্পর্শ করে মা ইয়াছমিন বেগম মাটিতে লুটে পড়ে চিৎকার দেন। এসয় সে মায়ের কাছে ছুটে গিয়ে ডাক-চিৎকার দিলে তার বাবা ও ভাই এসে বিদুৎ সংযোগ বন্ধ করে মাকে দ্রুত চরফ্যাশন হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

Ad

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন জানান, নিহত গৃহবধূর পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ নিহতের পারিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ঈদে ৫ দিন বন্ধ থাকবে সংবাদপত্র
ঈদে ৫ দিন বন্ধ থাকবে সংবাদপত্র
১০ মার্চ ২০২৬ রাত ০৮:৫৪:৩৫



পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি
১০ মার্চ ২০২৬ রাত ০৮:১৩:১৬








Follow Us