• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৫:০৩:৩২ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

জামায়াত আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

১৪ মে ২০২৬ দুপুর ০২:১৬:৩৮

জামায়াত আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

অনলাইন ডেস্ক: বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।

১৪ মে বৃহস্পতিবার দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি সেবাস্টিন রিগার ব্রাউন।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী গণতন্ত্রকে আরও অর্থবহ করা, সংস্কার কার্যক্রম এবং গণভোটের রায় বাস্তবায়নের বিষয়েও মতবিনিময় করেন তারা।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছে দলটি।

বৈঠকে উভয়পক্ষ ভবিষ্যতে পারস্পরিক সম্পর্ক, উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৯:১১


সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৩২:৪২


ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬
ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৭:২৯



বিগত ৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১ শতাংশ
বিগত ৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৯:২৩

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৪:১৯