• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৬:০২:০৮ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

পশ্চিমবঙ্গে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করলো বিজেপি

১৪ মে ২০২৬ দুপুর ১২:৫৩:৩৯

পশ্চিমবঙ্গে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করলো বিজেপি

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে গরুসহ সব ধরনের পশু জবাইয়ের ওপর কড়াকড়ি বিধিনিষেধ আরোপ করেছে নতুন বিজেপি সরকার—এমনই এক সরকারি বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে রাজ্যজুড়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। ১৩ মে বুধবার জারি করা ওই নির্দেশনায় প্রকাশ্যে পশু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ করার কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এখন থেকে গরু, ষাঁড়, বলদ, বাছুরসহ গবাদি পশু জবাই করতে হলে নির্ধারিত স্থানীয় কর্তৃপক্ষের অনুমতি এবং সরকারি পশু চিকিৎসকের ফিটনেস সনদ বাধ্যতামূলক। অনুমোদন ছাড়া কোনো পশু জবাই করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড বা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।

নতুন নিয়মে বলা হয়েছে, জবাইয়ের জন্য অনুমোদন পেতে হলে পশুটির বয়স অন্তত ১৪ বছরের বেশি হতে হবে এবং সেটি প্রজনন বা কাজের জন্য অযোগ্য হতে হবে। এছাড়া গুরুতর আঘাত, স্থায়ী অক্ষমতা বা নিরাময়যোগ্য নয় এমন রোগ থাকলে তবেই জবাইয়ের অনুমতি দেওয়া হতে পারে।

স্থান নির্ধারণেও কঠোরতা আনা হয়েছে। শুধু অনুমোদিত পৌর কসাইখানা বা নির্দিষ্ট স্থানে পশু জবাই করা যাবে; রাস্তাঘাট বা জনসমাগমপূর্ণ স্থানে জবাই সম্পূর্ণ নিষিদ্ধ। নিয়ম মানা হচ্ছে কি না তা পর্যবেক্ষণে স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের পরিদর্শনের ক্ষমতা দেওয়া হয়েছে। পরিদর্শনে বাধা দিলে সেটিও আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে।

আইন ভঙ্গ করলে সর্বোচ্চ এক হাজার রুপি জরিমানা, ছয় মাসের কারাদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে। সব ধরনের লঙ্ঘনকে আমলযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হবে।

উল্লেখ্য, সম্প্রতি বিধানসভা নির্বাচনে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির পর এ সিদ্ধান্ত এসেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। বিষয়টি নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

সূত্র: এনডিটিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




প্রতিশোধপরায়ণ হইনি, হতে চাই না: আইনমন্ত্রী
প্রতিশোধপরায়ণ হইনি, হতে চাই না: আইনমন্ত্রী
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১০:৩৩



নতুন আরও এক উপজেলা গঠনের উদ্যোগ
নতুন আরও এক উপজেলা গঠনের উদ্যোগ
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৪:১১

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৪:০৮

রংপুরে মাদক ও টাকাসহ যুবক গ্রেফতার
রংপুরে মাদক ও টাকাসহ যুবক গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৩০:৩১

হাম উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি
হাম উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৮:৩২