• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৫:০৩:০৫ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

উত্তর প্রদেশে ভারী বৃষ্টি ও বজ্রপাতে নিহত ৯০

১৪ মে ২০২৬ দুপুর ১২:২৪:১৩

উত্তর প্রদেশে ভারী বৃষ্টি ও বজ্রপাতে নিহত ৯০

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশে ভারী বৃষ্টি, বজ্রপাত ও ঝড়ের কারণে কমপক্ষে ৯০ জনের মৃত্যু হয়েছে।

১৪ মে বৃহস্পতিবার রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ দফতর এ তথ্য জানায়। সংবাদমাধ্যম রয়টার্সের বরাতে এই তথ্য প্রকাশ করা হয়।

রাজ্যের ত্রাণ কমিশনার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, ১৩ মে বুধবার প্রতিকূল আবহাওয়ার কারণে ৮৯ জনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় ৫৩ জন আহত হন, ৮৭টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাতে ১১৪টি গবাদিপশুর মৃত্যু হয়েছে।

অন্য এক ত্রাণ কর্মকর্তা জানান, গাছ উপড়ে পড়া এবং বাড়ির দেয়াল ধসে পড়ার কারণে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষতিগ্রস্তদের সহায়তা এবং ২৪ ঘণ্টার মধ্যে আর্থিক সহায়তা বিতরণের নির্দেশ দিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

টেলিভিশন ফুটেজে দেখা যায়, প্রবল বাতাসে গাছ ও বিলবোর্ড উপড়ে পড়ে যানবাহনের ওপর আছড়ে পড়ছে। পাশাপাশি ধুলো ও ধ্বংসাবশেষে রাস্তার পাশে দোকানের কাঠের আসবাবপত্রও উড়ে যেতে দেখা যায়।

প্রাদেশিক বিভিন্ন জেলায় আলাদা আলাদা ঘটনায় প্রাণহানি ঘটে। এর মধ্যে ভারাণসি জেলায় ধূলিঝড়ে ১৬ জন, ফতেহপুরে বৃষ্টিপাতজনিত ঘটনায় ৯ জন এবং বুদাউন, চান্দাউলি ও সোনভদ্র জেলায় আরও কয়েকজনের মৃত্যু হয়েছে। রাজ্যের মোট পাঁচটি জেলায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৯:১১


সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৩২:৪২


ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬
ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৭:২৯



বিগত ৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১ শতাংশ
বিগত ৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৯:২৩

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৪:১৯