• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই কার্তিক ১৪৩৩ সকাল ১০:০১:১৮ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

রংপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ১

১৪ মে ২০২৪ বিকাল ০৩:২৫:৫৮

রংপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ১

রংপুর ব্যুরো: রংপুরে ১২০ কেজি গাজাসহ আব্দুল হামিদ (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে তাজহাট থানা পুলিশ।

১৪ মে মঙ্গলবার দুপুরে নগরের মর্ডান মোড় এলাকার তুলা গবেষণা কেন্দ্রের সামনে থেকে তাকে আটক করা হয়।

আব্দুল হামিদ কুড়িগ্রামের নাগেশ্বরী আজগার আলীর পুত্র।

আরও পড়ুন

রংপুরে মেয়াদোত্তীর্ণ মাছের খাদ্য জব্দ, দুই ফিড ব্যবসায়ীকে জরিমানা

পুলিশ জানায়, আব্দুল হামিদ মিনি কাভার্ড ভ্যান করে ১২০ কেজির একটি বড় গাজার চালান নিয়ে কুড়িগ্রামের নাগেশ্বরী হতে সিরাজগঞ্জে যাওয়ার উদ্দেশ্যে রংপুর মর্ডান মোড় এলাকায দিয়ে যাচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে পরিচালনা করে পুলিশ। এ সময় মিনি কাভার্ড ভ্যানের ভিতর থেকে ১২০ কেজি ওজনের একটি গাঁজার চালান বেরিয়ে আসে। এ সময় পুলিশ গাঁজা ব্যবসায়ী আব্দুল হামিদকে আটক করে এবং মিনি কাভার্ড ভ্যানটিকে জব্দ করা হয়।

তাজহাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ অভিযানে মিনি কাভার্ড ভ্যানসহ একটি বৃহৎ গাজা চালান আটক করে পুলিশ। গাঁজা ব্যবসায়ী আব্দুল হামিদকে আটক করা হয়েছে এবং গাড়িটিকে জব্দ করা হয়। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



টিভিতে আজকের খেলা (৩১ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (৩১ অক্টোবর)
৩১ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩২:২৪





কক্সবাজারে ১৪৪ ধারা জারি
কক্সবাজারে ১৪৪ ধারা জারি
৩০ অক্টোবর ২০২৬ রাত ০৯:৪৫:২৯