• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৪:০৭:২৫ (22-Oct-2026)
  • - ৩৩° সে:

নেত্রকোনায় ছাত্রলীগের নেতার ঘুষিতে স্কুল শিক্ষার্থী নিহত

১১ ডিসেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:৫৮:১৭

নেত্রকোনায় ছাত্রলীগের নেতার ঘুষিতে স্কুল শিক্ষার্থী নিহত

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় রাস্তায় মাটি কাটাকে কেন্দ্র করে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুমন তালুকদারের ঘুষিতে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

১১ ডিসেম্বর সোমবার উপজেলার আগিয়া ইউনিয়নের বুধী পশ্চিম পাড়া গ্রামে বেলা সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ওই শিক্ষার্থীর নাম মো. রেজাউল করিম টিটু (১৭)। সে উপজেলার আগিয়া ইউনিয়নের বুধী পশ্চিম পাড়া গ্রামের মো. আলীর ছেলে।

আরও পড়ুন

মানিকগঞ্জে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

এ ঘটনায় সন্দেহভাজন দু’জনকে আটক করেছে পুলিশ । আটকরা হল একই গ্রামের মো: মঞ্জুল হক (৫০) ও  আশরাফুল তালুকদার (১৮)।

স্থানীয়রা জানান, রুমন তালুকদারের নামে থানায় মাদক মামলা রয়েছে। সে দূর্গাপুর উপজেলার ভারতীয় সীমান্তে চোরাকারবারির সাথে জড়িত আছে বলে অভিযোগ করেন তারা।

নিহতের চাচা মো. আব্দুল হাকিম বলেন, স্থানীয় আইয়ুব আলী তালুকদারের ছেলে রুমান বেলা সাড়ে ১১ টার দিকে আমাদের কারো সাথে আলাপ-আলোচনা না করে ভেকু নিয়ে এসে আমাদের জমি থেকে মাটি তুলতে থাকে। পরে গ্রামের লোকজন সবাই জড়ো হয়ে তাকে মাটি কাটতে নিষেধ করে। কিন্তু সে উপজেলা প্রশাসন, পুলিশ ও স্থানীয় গুন্ডা পান্ডার ভয়-ভীতি দেখাতে থাকে এবং হুমকি দেয়।

আরও পড়ুন

দেওয়ানগঞ্জে পুলিশের অভিযানে কঙ্কালসহ আটক-৪

পরে সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে রোমান রেজাউলকে ঘুসি মারলে সে মাটিতে পড়ে যায়। তাৎক্ষণিক রেজাউলকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, রাস্তার মাটি কাটাকে কেন্দ্র করে নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহভাজন দু’জনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।  

নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


মানিকগঞ্জে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২
মানিকগঞ্জে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২
২২ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৪২:৪৪


সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে
সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে
২২ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:০৮:৪৬

দেওয়ানগঞ্জে পুলিশের অভিযানে কঙ্কালসহ আটক-৪
দেওয়ানগঞ্জে পুলিশের অভিযানে কঙ্কালসহ আটক-৪
২২ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:০০:১৪


ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের
ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের
২২ অক্টোবর ২০২৬ দুপুর ০২:৫১:০৪



মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
২২ অক্টোবর ২০২৬ দুপুর ০২:০৭:৩৬