• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৩:৪৩:৩৮ (13-Jun-2026)
  • - ৩৩° সে:

রাঙ্গুনিয়ায় আধুনিক পদ্ধতিতে হাঁস-মুরগী পালন বিষয়ক প্রশিক্ষণ

২৪ অক্টোবর ২০২৩ বিকাল ০৪:২৬:৩৪

রাঙ্গুনিয়ায় আধুনিক পদ্ধতিতে হাঁস-মুরগী পালন বিষয়ক প্রশিক্ষণ

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ৭ দিনব্যাপী আধুনিক পদ্ধতিতে হাঁস-মুরগী পালন বিষয়ক ভ্রাম্যমাণ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। ২৩ অক্টোবর সোমবার বিকেলে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে থানা সদরের নূরের আলো একতা সংঘ মিলনায়তনে প্রধান অতিথি থেকে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার।

এতে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মহিউদ্দিন। সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খাইরুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা প্রাণিসস্পদ কর্মকর্তা শারমিন আকতার, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মো. আকতার হোসেন খাঁন, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা দ্বীন মোহাম্মদ, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সহ-সভাপতি আব্বাস হোসাইন আফতাব, নূরের আলো একতা সংঘের সভাপতি সৈয়দ মো. ফাহিম, সাধারণ সম্পাদক নাজমুল আমিন তারেক প্রমুখ।

৭ দিনব্যাপী আধুনিক পদ্ধতিতে হাঁস-মুরগী পালন বিষয়ক প্রশিক্ষণে ৩০ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



অবতরণের সময় ভারতীয় বিমান বিধ্বস্ত
অবতরণের সময় ভারতীয় বিমান বিধ্বস্ত
১৩ জুন ২০২৬ বিকাল ০৩:১২:৫৩

গাজীপুরে পোশাক কারখানায় আগুন
গাজীপুরে পোশাক কারখানায় আগুন
১৩ জুন ২০২৬ দুপুর ০২:৫৯:২১

জামালপুরে গাঁজাসহ ২ নারী আটক
জামালপুরে গাঁজাসহ ২ নারী আটক
১৩ জুন ২০২৬ দুপুর ০২:৪৫:৪১





ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়
ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়
১৩ জুন ২০২৬ দুপুর ০২:০৯:০৭

Follow Us