• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে কার্তিক ১৪৩৩ রাত ০৮:০৫:৩১ (13-Nov-2026)
  • - ৩৩° সে:

এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন, ধোঁয়ায় আতঙ্কে যাত্রীরা

১৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:৪৫

এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন, ধোঁয়ায় আতঙ্কে যাত্রীরা
এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: গাজীপুরের পুবাইলে ঢাকা-চট্টগ্রাম রেলপথে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুনের ঘটনা ঘটেছে। পরে স্থানীয় লোকজন ও ট্রেনের নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

১৩ নভেম্বর শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ইঞ্জিন থেকে বের হওয়া ঘন কালো ধোঁয়া দেখে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই অবস্থায় ট্রেনের ইঞ্জিন বন্ধ করে দেওয়া হয়। ফলে, ধোঁয়া কমে গেলেও আগুন থেকে যায়। পরে স্থানীয়দের চেষ্টায় এবং ট্রেনের নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিভিয়ে ফেলা হয়।

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান বলেন, ট্রেনের ইঞ্জিন থেকে ধোঁয়া তৈরি হয়েছিল। তবে আগুন ছিল কি না তা নিশ্চিত নয়।

আরও পড়ুন

জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: ক্রীড়া প্রতিমন্ত্রী

এতে চট্টগ্রাম থেকে ঢাকাগামী লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ঢাকা থেকে চট্টগ্রামগামী লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

যাত্রীরা জানিয়েছেন, কিশোরগঞ্জ থেকে আসা এগারসিন্দুর ট্রেনটি পুবাইল স্টেশন অতিক্রম করে ঢাকার দিকে যাচ্ছিল। স্টেশন ছেড়ে কিছু দূর যেতেই ট্রেনের ইঞ্জিনে আগুন দেখা যায়। এ সময় ইঞ্জিন থেকে প্রচুর কালো ধোঁয়া বের হতে থাকলে যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে ট্রেনের ইঞ্জিন বন্ধ করে দেওয়া হয়। এতে ধোঁয়ার পরিমাণ কমে এলেও আগুন জ্বলতে থাকে।

এ ব্যাপারে ট্রেন চালক বলেন, আগুন নেভাতে এলাকার লোকজন অনেক সহযোগিতা করছেন। কেউ বালতি, কেউ কলস, কেউ পানির মোটরের পাইপ নিয়ে হাজির হয়েছেন। পাশের ড্রেন ও নির্মাণাধীন বাড়ির পানিও ব্যবহার করা হয়েছে।

আরও পড়ুন

সার বিতরণে অনিয়ম করলে ডিলারশিপ বাতিল: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বাংলাদেশ রেলওয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক আনিসুর রহমান জানিয়েছেন, গাজীপুরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। অন্য একটি ইঞ্জিন দিয়ে আটকে পড়া এগারসিন্দুর ট্রেনটি ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। ঘটনা তদন্তে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের মাধ্যমে ইঞ্জিনে আগুন লাগার প্রকৃত কারণ উদঘাটন করা হবে।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






পরবর্তী জেমস বন্ড হতে পারেন হৃতিক রোশন?
পরবর্তী জেমস বন্ড হতে পারেন হৃতিক রোশন?
১৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৬:২৮