ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যাশা নিয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন আহ্বায়ক কমিটিকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছে ছাত্রদলের পশ্চিম শাখা।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন এবং সদস্যসচিব এস এম জাহাঙ্গীর হোসেন নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
১৩ নভেম্বর শুক্রবার পশ্চিম ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি তারিকুল ইসলাম তারেকের পক্ষ থেকে এ আনন্দ মিছিল বের করা হয়। মিছিলে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ এবং নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।
এটিভি/ এইচকে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available