• ঢাকা
  • |
  • বুধবার ৬ই ফাল্গুন ১৪৩২ রাত ১১:৩১:১১ (18-Feb-2026)
  • - ৩৩° সে:

পঞ্চগড় সীমান্তে আরও ২ কেজি স্বর্ণ উদ্ধার

২০ সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:৪৭:২৪

পঞ্চগড় সীমান্তে আরও ২ কেজি স্বর্ণ উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার ঘাগড়া সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারের সময় আরও ২টি স্বর্ণের বার উদ্ধার করেছে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন। ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ ভারত সীমান্তের মেইন পিলার ৭৫৫ এর ৩ নম্বর সাব পিলার এলাকায়  বাংলাদেশের ২০০ গজ অভ্যন্তরে সাধুপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে স্বর্ণের বার ২ টি জব্দ করে বিজিবি। উদ্ধার হওয়া বার ২ টির ওজন ২ কেজি ১২৬ গ্রাম। যার বাজার মূল্য ১ কোটি ৬৬ লাখ ৩৮ হাজার ৭৬ টাকা। এ নিয়ে উদ্ধার হওয়া বারের সংখ্যা দাঁড়ালো ২২ টিতে।

Ad

এর আগে, ১৭ সেপ্টেম্বর একই বিওপির আওতাধীন প্রধানপাড়া সীমান্তের মেইন পিলার ৭৫৫ এর ৪ নম্বর সাব পিলার এলাকায় ভারতে পাচারের সময় ২০টি সোনার বারসহ জুয়েল (৩২) নামে এক চোরাকারবারীকে আটক করে বিজিবি। পরে তার বিরুদ্ধে সদর থানায় একটি মামলাও দায়ের করা হয়। উদ্ধার হওয়া  স্বর্ণগুলোর বাজার মূল্য  ছিলো ১৫ কোটি ৫৭ লাখ ৬০ হাজার ৮৭৮ টাকা।

বুধবার দুপুরে ঘাগড়া বিজিবি ক্যাম্প চত্বরে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে শোনান নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্ণেল আসাদুজ্জামান হাকিম।

Ad
Ad

এ সময় তিনি জানান, বাংলাদেশ ভারত সীমান্তে কোন কিছু পাচার হচ্ছে এমন সন্দেহে এক ব্যক্তিকে ধাওয়া করে বিজিবির টহলদল। ধাওয়া খেয়ে সন্দেহজনক ব্যক্তি ভারতের দিকে সীমান্তের শূণ্য রেখা অতিক্রম করে পালিয়ে যায়। এ সময় তার কাছে থাকা একটি শপিং ব্যাগ বাংলাদেশের অভ্যন্তরে ফেলে দেয়। বিজিবির টহলদল ঐ ব্যাগ তুলে তল্লাশি করলে এই সোনার বার দুইটি পাওয়া যায়।

তিনি আরও বলেন, ইতোপূর্বে এই এলাকার সীমান্ত দিয়ে বিভিন্ন পণ্য চোরাচালানের খবর পাওয়া গেলেও সোনা পাচার চেষ্টার ঘটনাটি নতুন, এটি একটি বড় চালান ছিলো। বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে
রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে
১৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৬:১৮


রমজানকে স্বাগত জানিয়ে শায়খ আহমাদুল্লাহর বার্তা
রমজানকে স্বাগত জানিয়ে শায়খ আহমাদুল্লাহর বার্তা
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৩৭

সরকারি গাড়ি ব্যবহার করবেন না প্রধানমন্ত্রী
সরকারি গাড়ি ব্যবহার করবেন না প্রধানমন্ত্রী
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২২:৩৪

রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০২:১০



ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু
ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৬:৫৪

প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজ চালু
প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজ চালু
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:০২:৪৬


Follow Us