• ঢাকা
  • |
  • সোমবার ৪ঠা ফাল্গুন ১৪৩২ সকাল ০৬:৪৬:৪৮ (16-Feb-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে শর্টগানসহ যুবক আটক

১০ জানুয়ারী ২০২৫ দুপুর ০১:০২:০৬

কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে শর্টগানসহ যুবক আটক

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে একটি শর্টগান ও দেশীয় অস্ত্রসহ মো. আসিফ ইকবাল নামে এক যুবককে আটক করা হয়েছে। ১০ জানুয়ারি শুক্রবার সকালে বিষয়টি সেনাবাহিনীর চৌদ্দগ্রাম ক্যাম্প থেকে নিশ্চিত করা হয়েছে।

Ad

এর আগে ৯ জানুয়ারি বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার গুণবতী ইউনিয়নের চাপাচৌঁ গ্রামে সেনাবাহিনীর একটি অভিযানিক দল বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক আসিফ ইকবাল একই গ্রামের সেলিম উদ্দিনের পুত্র।

Ad
Ad

বাংলাদেশ সেনাবাহিনীর ২৩ বীরের চৌদ্দগ্রাম সেনা ক্যাম্প সূত্র জানায়, আসিফ ইকবাল তার বাড়িতে অবৈধ অস্ত্রসহ অবস্থান করছে মর্মে বৃহস্পতিবার গভীর রাতে স্থানীয়ভাবে চৌদ্দগ্রাম সেনা ক্যাম্পে খবর আসলে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করা হয়। এ সময় আটকের দেওয়া তথ্য অনুযায়ী, তার ঘরের বিছানার নিচে লুকানো একটি দেশীয় তৈরি শর্টগান ও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাকে উদ্ধার অস্ত্রসহ চৌদ্দগ্রাম থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। এ সংক্রান্ত বিষয়ে থানায় অস্ত্র আইনে মামলা রুজু করে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সেনা ক্যাম্প সূত্রে আরও জানা গেছে, গত কয়েক দিনে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার ও কয়েকজনকে আটক করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধীদের আটকে সেনাবাহিনীর এই অভিযান অব্যাহত থাকবে বলেও সেনা সূত্রে জানা গেছে।

স্থানীয় সূএ থেকে জানা যায়, আটক যুবক আসিফ ইকবাল ছাত্রদল নেতা। সে স্থানীয় কিশোর গ্যাং সদস্য হিসেবে এলাকায় নানান অপরাধের সাথে জড়িত। তার অপরাধের মাত্রা দিনদিন বেড়েই চলছিল। তার আটকের খবরে এলাকায় খুশির জোয়ার বইছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান
নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান
১৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:১২:১৭

পদত্যাগ করেছেন আইজিপি
পদত্যাগ করেছেন আইজিপি
১৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৪৩:০৩


মণিরামপুরে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ
মণিরামপুরে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪২:১১

কবে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী, জানালেন সেনাপ্রধান
কবে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী, জানালেন সেনাপ্রধান
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:০৪

জামায়াত আমিরের বাসায় তারেক রহমান
জামায়াত আমিরের বাসায় তারেক রহমান
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩০:০৭



দাউদকান্দিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২ জন নিহত
দাউদকান্দিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২ জন নিহত
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৩১:২৯

বিএনপি ৫০ শতাংশ, জামায়াত ৩২ শতাংশ ভোট পেয়েছে: ইসি
বিএনপি ৫০ শতাংশ, জামায়াত ৩২ শতাংশ ভোট পেয়েছে: ইসি
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৩৭


Follow Us