• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে ভাদ্র ১৪৩৩ ভোর ০৪:৩০:২১ (15-Sep-2026)
  • - ৩৩° সে:
নারায়ণগঞ্জে পুকুরে মাছ ধরতে গিয়ে জালে উঠল শটগান

নারায়ণগঞ্জে পুকুরে মাছ ধরতে গিয়ে জালে উঠল শটগান

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার একটি পুকুরে মাছ ধরার সময় জেলের জালে উঠে এসেছে পুলিশের একটি শটগান। পরে পুলিশ অস্ত্রটি উদ্ধার করে থানার অস্ত্র রেজিস্টারের সঙ্গে মিলিয়ে নিশ্চিত হয়েছে, এটি ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় আড়াইহাজার থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলোর একটি।৩ আগস্ট সোমবার সকাল ৮টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের সিংগারপুর এলাকায় রেজাউল নামে এক ব্যক্তির পুকুরে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজন জেলে পুকুরে জাল ফেলে মাছ ধরছিলেন। একপর্যায়ে তাদের জালে একটি শটগান উঠে আসে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা আড়াইহাজার থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রটি উদ্ধার করে থানায় নিয়ে যাআড়াইহাজার থানার অস্ত্র রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা এসআই শফিউল ইসলাম জানান, উদ্ধার হওয়া অস্ত্রটি থানার অস্ত্র রেজিস্টারের সঙ্গে মিলিয়ে দেখা হয়েছে। এতে নিশ্চিত হওয়া যায়, শটগানটির বাট নম্বর ৬৫১ এবং এটি আড়াইহাজার থানা পুলিশের। ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলোর মধ্যে এটি একটি। উদ্ধার হওয়া অস্ত্রটি থানায় জব্দ রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলছে।তিনি আরও জানান, শটগানটি কীভাবে পুকুরে এলো এবং কতদিন ধরে সেখানে পড়ে ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।