• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৭শে শ্রাবণ ১৪৩৩ রাত ০৮:৪৮:১১ (11-Aug-2026)
  • - ৩৩° সে:

চুক্তির ভাষা না পছন্দ হলে ইরানে আবার হামলার হুমকি ট্রাম্পের

১৭ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:৪৮:২৮

চুক্তির ভাষা না পছন্দ হলে ইরানে আবার হামলার হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কয়েক মাস ধরে চলা যুদ্ধ পরিস্থিতি অবসানের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের মাত্র দুই দিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর মন্তব্য করেছেন। তিনি বলেছেন, চুক্তির ভাষা পছন্দ না হলে যুক্তরাষ্ট্র আবারও ইরানে সামরিক হামলা শুরু করবে।

ফ্রান্সে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনের মাঝে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রস্তাবিত চুক্তিটি এখনো চূড়ান্ত নয় এবং এটি মূলত একটি সমঝোতা স্মারক।

তিনি বলেন, ‘এটি একটি সমঝোতা স্মারক। আর যদি এটি আমার পছন্দ না হয়, তাহলে আমরা আবার তাদের ওপর গুলি চালানো শুরু করব, তাদের মাথার ওপর বোমা ফেলব।’

আরও কঠোর ভাষায় তিনি বলেন, ‘যদি তারা ঠিকভাবে আচরণ না করে, তাহলে আমরা আবারও তাদের মাথার ঠিক মাঝখানে বোমা ফেলতে ফিরে যাব।’

তবে একই ব্রিফিংয়ে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র–ইরান কাঠামোগত চুক্তিটি খুবই শক্তিশালী এবং এর বিস্তারিত অনেকের অজানা।

তিনি বলেন, ‘কেউ জানে না এর ভেতরে কী আছে, কিন্তু এটি খুবই শক্তিশালী।’

ট্রাম্প আরও জানান, এই সমঝোতার ঘোষণা বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে এবং চুক্তি স্বাক্ষরের এক বা দুই দিনের মধ্যে হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত হয়ে যেতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য এই সমঝোতা নিয়ে এখনো কোনো পূর্ণাঙ্গ নথি প্রকাশ করা হয়নি। বিশ্লেষকদের মতে, চুক্তিটি বাস্তবায়িত হলে সাম্প্রতিক সংঘাত-পরবর্তী মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে।

সূত্র: এনডিটিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










সারাদেশে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু
সারাদেশে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু
১১ আগস্ট ২০২৬ বিকাল ০৫:১৯:৪৫