• ঢাকা
  • |
  • রবিবার ৩রা ফাল্গুন ১৪৩২ সকাল ০৯:১১:৫৯ (15-Feb-2026)
  • - ৩৩° সে:

সরিষাবাড়ীতে কালিমাতা মন্দিরের ৬ প্রতিমা ভাঙচুর ও স্বর্ণালংকার চুরি

১৪ ডিসেম্বর ২০২৪ সকাল ০৮:০৮:৫৪

সরিষাবাড়ীতে কালিমাতা মন্দিরের ৬ প্রতিমা ভাঙচুর ও স্বর্ণালংকার চুরি

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে কামরাবাদ শ্রী শ্রী শ্মশান কালিমাতা মন্দিরের ৬টি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ১২ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে কামরাবাদ কেন্দ্রীয় মহা শ্মাশান কালিমাতা মন্দিরে এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা মন্দিরের ৬টি প্রতিমা ভাঙচুর, দানবাক্স ও প্রতিমার স্বর্ণালংকার নিয়ে যায় বলে জানান মন্দির কমিটির কর্তৃপক্ষ। এ ঘটনায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

Ad

মন্দির কমিটির সভাপতি উত্তম কুমার তেওয়ারী বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত মন্দিরে আরাধনা চলে। পরে মন্দিরে আরাধনা করতে আসা লোকজন চলে যায়। এরপর শুক্রবার সকালে স্থানীয়রা মন্দিরে পূজা-অর্চনা করতে এসে মন্দিরের গেট ভাঙ্গা দেখতে পায়। এসময় মন্দিরের ভিতরে গিয়ে দেখা যায় কালি মূর্তি, মহাদেব, ডাকুনি, ঝুকুনি, শীতলা, শেয়াল পণ্ডিত ও মহাকাল ভৈরব প্রতিমাগুলোর হাত, পা, মাথাসহ বিভিন্ন অংশ ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এছাড়া দানবাক্সে থাকা নগদ অর্থ ও প্রতিমার গায়ে থাকা স্বর্ণালংকার নিয়ে যায় দুর্বৃত্তরা।

Ad
Ad

পরে মন্দির কমিটির লোকজন পুলিশে খবর দিলে উপজেলা নির্বাহী অফিসার, থানার ভারপ্রাপ্ত অফিসার, জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও সেনা সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রতিমা ভাঙচুরের ঘটনায় শুক্রবার সকাল থেকে ওই মন্দিরে পূজা-অর্চনা বন্ধ রয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে তাদের শাস্তির দাবি জানান তারা। এসময় মন্দিরের ভাঙচুর হওয়া প্রতিমাগুলোকে পার্শ্ববর্তী ঝিনাই নদীতে বিসর্জন দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার বলেন, মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা জানার পর আমরা মন্দিরটিতে গিয়েছিলাম। ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রতিমা ভাঙচুরকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চাঁদ মিয়া বলেন, আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। প্রতিমা ভাঙচুরের ঘটনায় তদন্ত চলছে। তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জামালপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ বলেন, প্রতিমা ভাঙচুরের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত চলমান রয়েছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংসদ সদস্য ও নতুন সরকারের শপথ মঙ্গলবার
সংসদ সদস্য ও নতুন সরকারের শপথ মঙ্গলবার
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩৩


ভোলায় চরফ্যাশনে এক জনকে কু‌পি‌য়ে হত্যা
ভোলায় চরফ্যাশনে এক জনকে কু‌পি‌য়ে হত্যা
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৩২:৫১

রাজশাহীতে দুর্বৃত্তের গুলিতে নিহত ১
রাজশাহীতে দুর্বৃত্তের গুলিতে নিহত ১
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:২৬:০০





নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ ১৬ ফেব্রুয়ারি
নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ ১৬ ফেব্রুয়ারি
১৪ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৫০:১১


Follow Us