নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামীর শরীরে ছুরিকাঘাত এবং গোপনাঙ্গ কেটে দেয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী সাবিকুন্নাহার মীম (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ।
১২ আগস্ট বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সানারপাড় এলাকার শাহ আলম মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতের বড় বোন মোছা. শাহনাজ (৪০) সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় তিন বছর ধরে পারিবারিক ও ব্যক্তিগত বিভিন্ন বিষয় নিয়ে জহিরুল ইসলাম ও তার স্ত্রী সাবিকুন্নাহার মীমের মধ্যে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে পরিবারের পক্ষ থেকে একাধিকবার সমাধানের চেষ্টা করা হলেও তাতে কোনো স্থায়ী সমাধান হয়নি। পরবর্তীতে বুধবার সন্ধ্যায় বাসার ভেতরে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সাবিকুন্নাহার মীম ধারালো ছুরি দিয়ে জহিরুল ইসলামের পেটের ডান পাশে ও ডান হাতের তালুতে আঘাত করেন। পরে তার পরনের লুঙ্গি খুলে গোপনাঙ্গের গোড়ায় আঘাত করে কেটে গুরুতর জখম করেন। এ সময় জহিরুল চিৎকার করলে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়।
পরে গুরুতর আহত অবস্থায় জহিরুল ইসলাম বাসা থেকে বের হয়ে পথচারীদের সহায়তায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে মোহাম্মদপুরের আল-মানার হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, ঘটনার পরপরই অভিযুক্ত সাবিকুন্নাহার মীমকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগীর বোন বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনার তদন্ত চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available