• ঢাকা
  • |
  • বুধবার ২৪শে ভাদ্র ১৪৩৩ রাত ০১:৩৭:৪৭ (09-Sep-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে পরিত্যক্ত বিদেশি বন্দুক উদ্ধার

১৩ আগস্ট ২০২৬ বিকাল ০৪:১৩:৫৫

নারায়ণগঞ্জে পরিত্যক্ত বিদেশি বন্দুক উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর বালুরমাঠ এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার করেছে র‌্যাব-১১। পরিত্যক্ত অবস্থায় ঝোপের ভেতর থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

১২ আগস্ট বুধবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে কাঁচপুর বালুরমাঠ এলাকায় এ অস্ত্র উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ছিনতাই ও মাদক কারবারের স্পট হিসেবে পরিচিত কাঁচপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সেখানে অবস্থানরত কয়েকজন ব্যক্তি দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।

র‌্যাব-১১ অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবির সেরনিয়াবাত বলেন, উদ্ধার অস্ত্রটি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের সময় বাড়ল
একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের সময় বাড়ল
৮ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:০২:৪৮

নুসরাত হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ
নুসরাত হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ
৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:০৪



কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩২:৫৫