• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই কার্তিক ১৪৩৩ সকাল ০৯:৩৮:৫৫ (29-Oct-2026)
  • - ৩৩° সে:

সারাদেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু

১৩ আগস্ট ২০২৬ বিকাল ০৩:৫০:২৩

সারাদেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট: সারাদেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৮৯০ জনে।

১৩ আগস্ট বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী ১ হাজার ২৫ জন।

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হাম ও উপসর্গে মোট ৮৯০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৭৯১ জন ও হামে আক্রান্ত হয়ে ৯৯ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া ২৪ ঘণ্টায় ৭৪ জন হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯৫১। ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৪০ হাজার ৭৬, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭ হাজার ৫৪৩।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
২৯ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩৯:৩৮