• ঢাকা
  • |
  • রবিবার ৭ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০২:১৪:১২ (21-Jun-2026)
  • - ৩৩° সে:

ঢাবির সব ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ আজ

২৮ মার্চ ২০২৪ সকাল ০৯:৪২:১০

ঢাবির সব ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ আজ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ২০২৩-২৪ সেশনে সব ইউনিটে ভর্তি পরীক্ষার ফলাফল আজ ২৮ মার্চ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় প্রকাশ করা হবে।

২৭ মার্চ বুধবার বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহবায়ক অধ্যাপক মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বৃহস্পতিবার ২৮ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সব ইউনিটের ফলাফল একসঙ্গে প্রকাশ করা হবে। বিকেল সাড়ে ৩টায় আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য ফলাফল প্রকাশ করবেন।

উল্লেখ্য, ২৩ ফেব্রুয়ারি ‘কলা ও সামাজিক বিজ্ঞান’ ইউনিট, ‘বিজ্ঞান’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১ মার্চ, ‘ব্যবসায় শিক্ষা’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৪ ফেব্রুয়ারি ও চারুকলা ইউনিটের পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অংকন) ৯ মার্চ আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








বছরের দীর্ঘতম দিন আজ
বছরের দীর্ঘতম দিন আজ
২১ জুন ২০২৬ দুপুর ১২:৪৯:২৪



Follow Us