• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে ফাল্গুন ১৪৩২ সন্ধ্যা ০৬:৫৮:৩৯ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

১১ জুলাই ২০২৩ দুপুর ০২:১১:১০

টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে মাঠে নেমেছে। আজকের একাদশে আনা হয়েছে ৩টি পরিবর্তন। এবাদত হোসেন, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমানের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

১১ জুলাই মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সফরকারী আফগান দল।

Ad
Ad

সর্বশেষ ১ ওভার শেষে কোন উইকেট না হারিয়ে ১ রান সংগ্রহ করেছে সফরকারী দল।

Ad

এর আগে ২ ম্যাচে জয়লাভ করে সিরিজ নিজেদের করে নিয়েছে আফগানিস্তান।

হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে আজ একাদশে ৩টি পরিবর্তন এনেছে বাংলাদেশ। হাঁটুর চোটে পড়া পেসার এবাদত হোসেন একাদশে নেই। এছাড়া বাদ পড়েছেন হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান। তাদের বদলে দলে 
আগেই সিরিজ জিতে যাওয়া আফগানিস্তান বিশ্রামে রেখেছে রশিদ খানকে। এর আগে একমাত্র টেস্টেও ছিলেন না রশিদ। এ ছাড়া প্রথম দুই ম্যাচ খেলা পেসার সেলিম সাফিও নেই আজ। তাদের জায়গায় দলে এসেছেন আব্দুল রহমান ও জিয়া আকবর। ডানহাতি পেসার রহমান ও বাঁহাতি স্পিনার জিয়া, দুজনেরই অভিষেক হচ্ছে আজ।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও শরীফুল ইসলাম।

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), নাজিবুল্লা জাদরান, মোহাম্মদ নবি, জিয়া আকবর, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, আজমতউল্লাহ ওমরজাই ও জিয়া আকবর।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



এবার শাস্তি পেলেন সালমান আলি আঘা
এবার শাস্তি পেলেন সালমান আলি আঘা
১৪ মার্চ ২০২৬ বিকাল ০৫:৫১:০৩

ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল শার্ট
ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল শার্ট
১৪ মার্চ ২০২৬ বিকাল ০৫:৩৮:০৮






পাবনায় পরিত্যক্ত অস্ত্র ও গুলি উদ্ধার
পাবনায় পরিত্যক্ত অস্ত্র ও গুলি উদ্ধার
১৪ মার্চ ২০২৬ বিকাল ০৫:০৫:১৬


Follow Us