• ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ০২:৩১:৫৭ (18-Nov-2026)
  • - ৩৩° সে:

আরও বাড়লো ভারতীয় রুপির দাম

১৮ নভেম্বর ২০২৬ দুপুর ০২:১৪:০৪

আরও বাড়লো ভারতীয় রুপির দাম
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: আরও বাড়লো মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির দাম। ১৮ নভেম্বর বুধবার প্রাথমিক লেনদেনে ডলারের বিপরীতে রুপির মান ২৪ পয়সা বেড়ে ৯৩ দশমিক ২৭-এ দাঁড়িয়েছে।

১৭ নভেম্বর মঙ্গলবার রুপির মান ৪৩ পয়সা বেড়ে ৯৩ দশমিক ৫১-এ পৌঁছায়, যা ছিল গত সাত মাসের মধ্যে সর্বোচ্চ।

অপরিশোধিত তেলের দাম কমে যাওয়া এবং ভারতীয় শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পাওয়া ভারতীয় রুপির মান বাড়াতে ভূমিকা রেখেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

আরও পড়ুন

প্রেমিক যুগলকে মাদক মামলায় ফাঁসানোর হুমকি পুলিশের, ভিডিও ভাইরাল

মুদ্রা ব্যবসায়ীরা জানিয়েছেন, ব্রেন্ট ক্রুড অয়েলের দাম রাতারাতি উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় ভারতীয় রুপির মান বেড়েছে। তেলের দাম কমলে ভারতের আমদানি ব্যয় কমে যায় এবং মূল্যস্ফীতি সংক্রান্ত উদ্বেগও কমে।

এছাড়া, চলতি মাসে ভারতীয় শেয়ারবাজারে ৮০০ কোটি ডলারেরও বেশি বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ এসেছে। অভ্যন্তরীণ শেয়ার বাজারের সূচকগুলোতেও ঊর্ধ্বগতি দেখা গেছে। এটি বিনিয়োগকারীদের উৎসাহিত করেছে।

সূত্র: এফএক্স স্ট্রিট

আরও পড়ুন

মিয়ানমারে মানবিক দুর্ভোগ চরম পর্যায়ে: জাতিসংঘ মহাসচিব

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আরও বাড়লো ভারতীয় রুপির দাম
আরও বাড়লো ভারতীয় রুপির দাম
১৮ নভেম্বর ২০২৬ দুপুর ০২:১৪:০৪

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী
১৮ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৫৬:৪৮




মহাখালী সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে
মহাখালী সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে
১৮ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৪৯:০৮