• ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৩:৩৮:১২ (18-Nov-2026)
  • - ৩৩° সে:

শিশুদের সুরক্ষায় সাত অগ্রাধিকার খাতে কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

১৮ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৩৩:০০

শিশুদের সুরক্ষায় সাত অগ্রাধিকার খাতে কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

অনলাইন ডেস্ক: নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, প্রতিটি শিশুর জন্য নিরাপদ, সুরক্ষিত ও সহিংসতামুক্ত ভবিষ্যৎ গড়ে তুলতে বাংলাদেশ বদ্ধপরিকর।

তিনি বলেন, শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে সুশাসন ও অর্থায়ন জোরদার, আইন সংস্কার এবং ডিজিটাল নিরাপত্তাসহ সাতটি অগ্রাধিকার খাতে কাজ করার অঙ্গীকার করেছে সরকার।

১৮ নভেম্বর বুধবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ‘শিশুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে দ্বিতীয় বৈশ্বিক মন্ত্রী পর্যায়ের সম্মেলন’ এর অঙ্গীকার উপস্থাপন পর্বে বাংলাদেশের পক্ষে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু, সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী

সম্মেলনে বাংলাদেশের প্রথম জাতীয় ‘ইভ্যাক প্লেজ’ (EVAC Pledge) উপস্থাপন করেন মন্ত্রী। এ সময় নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. রওশন আরা বেগম উপস্থিত ছিলেন।

মন্ত্রী জানান, দেশের আটটি বিভাগের শিশু, স্থানীয় জনগোষ্ঠী, সুশীল সমাজ, উন্নয়ন সহযোগী এবং সরকারি অংশীজনদের সঙ্গে ব্যাপক পরামর্শের ভিত্তিতে এই অঙ্গীকারনামা তৈরি করা হয়েছে। শিশুদের প্রতি সব ধরনের সহিংসতা নির্মূলে এতে সাতটি অগ্রাধিকার ক্ষেত্র নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রী বলেন, প্রথমত, শক্তিশালী শিশু সুরক্ষা প্রতিষ্ঠান, বহুমুখী সমন্বয় ব্যবস্থা এবং শিশুদের কল্যাণে বিনিয়োগ বাড়িয়ে সুশাসন, সমন্বয় ও অর্থায়ন জোরদার করা হবে।

আরও পড়ুন

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

দ্বিতীয়ত, সহিংসতা ও ক্ষতিকর প্রথা থেকে শিশুদের সুরক্ষায় শিশু আইন ও বাল্যবিবাহ নিরোধ আইন সংস্কারসহ প্রচলিত আইন ও নীতিমালা আরও শক্তিশালী করা হবে।

তৃতীয়ত, জাতীয় পর্যায়ে ইতিবাচক অভিভাবকত্ব (পজিটিভ প্যারেন্টিং) কর্মসূচি গ্রহণ এবং নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও সহায়ক শিক্ষার পরিবেশ নিশ্চিত করা হবে। এর মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘আনন্দের সঙ্গে শিক্ষা’ (Learning with Happiness) রূপকল্প বাস্তবায়নেও অগ্রগতি হবে বলে উল্লেখ করেন তিনি।

চতুর্থত, স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, মনোসামাজিক সহায়তা ও সমাজসেবা খাতে জনবল বাড়ানোর পাশাপাশি শিশু সুরক্ষা ও সহায়তা সেবা আরও শক্তিশালী করা হবে।

আরও পড়ুন

মহাখালী সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

পঞ্চমত, অনলাইনে শিশুদের বিরুদ্ধে সহিংসতা মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে জরুরি পরিস্থিতি ও ডিজিটাল পরিসরে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

সম্মেলনে বিশ্বের ১২৯টি দেশের ৬৬ জন মন্ত্রী ও প্রতিনিধি এবং বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন

ষষ্ঠত, শিশু সুরক্ষায় তথ্যব্যবস্থা, উপাত্ত সংগ্রহ ও জবাবদিহি কাঠামো শক্তিশালী করা হবে, যাতে অগ্রগতি ও ফলাফল নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা যায়।

আরও পড়ুন

বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী

সপ্তমত, শিশু ও কিশোর-কিশোরীদের জীবনকে প্রভাবিত করে এমন সব নীতি ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

মন্ত্রী বলেন, এসব অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ এমন একটি ভবিষ্যৎ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে প্রতিটি শিশু নিরাপদ ও সুরক্ষিত থাকবে এবং সব ধরনের সহিংসতা থেকে মুক্ত থাকবে।

উল্লেখ্য, ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত এ সম্মেলনে বিশ্বের ১২৯টি দেশের ৬৬ জন মন্ত্রী ও প্রতিনিধি এবং বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। সম্মেলনে বিভিন্ন দেশের আইনপ্রণেতা, মানবাধিকারকর্মী, উন্নয়ন সহযোগী সংস্থার কর্মকর্তা এবং দেশি-বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিরাও উপস্থিত রয়েছেন।

আরও পড়ুন

মহাখালী সাততলা বস্তিতে আগুন

এটিভি/ এম এইচ আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






আরও বাড়লো ভারতীয় রুপির দাম
আরও বাড়লো ভারতীয় রুপির দাম
১৮ নভেম্বর ২০২৬ দুপুর ০২:১৪:০৪

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী
১৮ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৫৬:৪৮