• ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৩:২৩:৫৮ (18-Nov-2026)
  • - ৩৩° সে:

ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী

১৮ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:১৩:৩৩

ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী

অনলাইন ডেস্ক: আওয়ামী লীগের কয়েকজন নেতা ভারতে অবস্থান করে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছেন। সেখান থেকে ভিডিও বার্তা দিয়ে দেশে বিভিন্ন ধরনের সহিংস কর্মকাণ্ডে উসকানি দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

১৮ নভেম্বর জাতীয় প্রেসক্লাবে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, পুলিশ ও বিএনপি নেতাদের গাড়িতে বোমা হামলা, ককটেল নিক্ষেপ এবং গাড়িতে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটানো হচ্ছে। অন্যদিকে আওয়ামী লীগের নেতারা কলকাতা ও দিল্লিতে ফ্ল্যাট কিনেছেন। সেখান থেকে ভিডিও বার্তা দিয়ে দেশে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনার নির্দেশনা দেওয়া হচ্ছে বলেও তিনি দাবি করেন। ধৈর্যের একটা সীমা আছে। সেই সীমা যেন অতিক্রম না করে, সে বিষয়ে পলাতক শক্তিকে সতর্ক থাকতে হবে।

আরও পড়ুন

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী

রহুল কবির রিজভী বলেন, ১৭ বছর ধরে গণতান্ত্রিক শক্তি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে আন্দোলন-সংগ্রাম করেছে, এর ধারাবাহিকতায় তাঁর জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের নেতৃত্বেও গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত ছিল। এরই ধারাবাহিকতায় ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান সংঘটিত হয়। ওই আন্দোলনে ছাত্র, জনতা ও শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং অনেকে আত্মত্যাগ করেন।

তিনি বলেন, জুলাই আন্দোলনের রক্তের দাগ এখনো শুকায়নি। অথচ আবারও আগের রাজনৈতিক পরিস্থিতি ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি বাংলাদেশ ব্যাংকের ৮০০ কোটি টাকা লোপাট, সোনালী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের অর্থ আত্মসাৎ এবং শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে সম্পদ অর্জনের অভিযোগও তুলে ধরেন।

আরও পড়ুন

গোপালগঞ্জে নাশকতা করে ঢাকায় আত্মগোপন, নিষিদ্ধ যুবলীগের ৩ জন গ্রেফতার

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা তার ভাগ্নে, ভাগ্নি ও মেয়ের নামে পূর্বাচলে ৬০ কাঠা জমি নিয়েছেন। পুরো বাংলাদেশকে নিজেদের জমিদারি ও পৈতৃক সম্পত্তি মনে করে আবার সেই অবস্থান ফিরে পাওয়ার চেষ্টা করছেন।’

মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর অবদানের কথা উল্লেখ করে বলেন,  মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কৃষক আন্দোলন, সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদবিরোধী সংগ্রামের ইতিহাস সংকলন করে একটি পূর্ণাঙ্গ মহাগ্রন্থ রচনা করা প্রয়োজন।

তিনি বলেন, ব্রিটিশ ভারতের বিভিন্ন এলাকায় মওলানা ভাসানীর কৃষক সমাবেশ ও সম্মেলন এবং আসামের প্রাদেশিক আইনসভায় দেওয়া তার বক্তব্যগুলো সংকলন করলে একাধিক বই প্রকাশ করা সম্ভব। একইভাবে সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে তার সংগ্রামের ঘটনাগুলো একত্র করা হলে তা একটি বাস্তব মহাকাব্যে পরিণত হবে।

আরও পড়ুন

এমপি পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু। সভাপতিত্ব করেন বিএনপির ভাইস চেয়ারম্যান এবং মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক শামসুজ্জামান দুদু।

বিশেষ অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, মওলানা আবদুল হামিদ খান ভাসানী সবসময় নির্যাতিত ও নিপীড়িত মানুষের পক্ষে কথা বলেছেন। তিনি অন্যায়ের কাছে কখনো মাথা নত করেননি এবং সবসময় গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে সংগ্রাম করেছেন।

তিনি বলেন, মওলানা ভাসানী কাগমারী সম্মেলন থেকে পাকিস্তানিদের বিদায় জানানোর বার্তা দিয়েছিলেন এবং শোষণবিরোধী আন্দোলনের ডাক দিয়েছিলেন।

আরও পড়ুন

বাকশালের একটি অংশ ১৫ আগস্ট ঘটিয়েছে: রুহুল কবির রিজভী

আওয়ামী লীগের বিভিন্ন সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে টুকু বলেন, বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পক্ষে এবং ফ্যাসিবাদের বিপক্ষে। যারা গণতন্ত্র ও দেশের শত্রু, তারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। বাংলাদেশের মানুষ কোনোভাবেই ফ্যাসিবাদকে আবার গ্রহণ করবে না।

তিনি ফ্যাসিবাদবিরোধী অবস্থানে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং মওলানা ভাসানীর লালন করা গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের আদর্শ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অক্ষুণ্ন রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী ছিলেন এশিয়ার নিপীড়িত মানুষের নেতা এবং বাংলাদেশের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা।

আরও পড়ুন

আরও ১০০ উপজেলা ও পৌরসভার প্রার্থীর নাম ঘোষণা এনসিপির

তিনি বলেন, তার দৃঢ় নেতৃত্বের কারণে শুধু পাকিস্তান আমলেই নয়, সারা বিশ্বে তার পরিচিতি গড়ে উঠেছিল। তিনি বাংলাদেশের প্রথম বিরোধী দলের প্রতিষ্ঠাতা এবং পাকিস্তানেও বিরোধী দলের রাজনীতির অন্যতম পথিকৃৎ ছিলেন।

 এটিভি/ এম এইচ আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




আরও বাড়লো ভারতীয় রুপির দাম
আরও বাড়লো ভারতীয় রুপির দাম
১৮ নভেম্বর ২০২৬ দুপুর ০২:১৪:০৪

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী
১৮ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৫৬:৪৮




মহাখালী সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে
মহাখালী সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে
১৮ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৪৯:০৮