• ঢাকা
  • |
  • রবিবার ৫ই আশ্বিন ১৪৩৩ বিকাল ০৫:২৮:০৭ (20-Sep-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় পানবোঝাই পিকআপ থেকে ইয়াবা উদ্ধার, চালক আটক

১৬ জুন ২০২৪ রাত ০৮:১৬:০১

কুমিল্লায় পানবোঝাই পিকআপ থেকে ইয়াবা উদ্ধার, চালক আটক

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় চৌদ্দগ্রামে পিকআপ থাকা পানবোঝাই ঝুড়ি থেকে লুকানো অবস্থায় ৫৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক বহনকারী পিকআপ ও দুটি মোবাইল জব্দ করা হয়।

১৬ জুন রোববার দুপুরের বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা।

এর আগে, শনিবার ভোরে ঘোলপাশা যুগিরখিল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। আটক পিকআপের চালক ইয়াছিন (২৭)।

পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চলাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানার ৬ নম্বর ঘোলপাশা যুগিরখিল এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্টের মাধ্যমে অভিযান চালায় পুলিশ।

এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে একটি পিকআপের সামনে বসা ড্রাইভার ও তার সহকারী এবং পিছনে থাকা তিনজন লোক পিকআপ থেকে নেমে দৌঁড়ে পালিয়ে যায়।

পরে পিকআপ ভ্যানটি তল্লাশি করে গাড়ির পিছনে থাকা একটি পান ভর্তি ঝুড়ির ভিতর ৫৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

কুমিল্লা চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ইয়াবা উদ্ধারের পর প্রযুক্তি ব্যবহার করে পিকআপের চালক ইয়াছিনকে গ্রেফতার করা হয়। তার সঙ্গে থাকা আরও চারজনকে পলাতক আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ইউপি নির্বাচন জানুয়ারিতে হতে পারে: ইসি মাছউদ
ইউপি নির্বাচন জানুয়ারিতে হতে পারে: ইসি মাছউদ
২০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৬:২৮

আদালতে জামিননামা জমা দিলেন সংসদ সদস্য গাজী নজরুল
আদালতে জামিননামা জমা দিলেন সংসদ সদস্য গাজী নজরুল
২০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৩০:২৭

২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৭
২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৭
২০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৮:২৫

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
২০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২২:১৬



ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, যা বললেন রাশমিকা
ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, যা বললেন রাশমিকা
২০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৪৯:৫৭



পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন
পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন
২০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:২৮:০০