• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে অগ্রহায়ণ ১৪৩২ বিকাল ০৫:৫৮:৫০ (10-Dec-2025)
  • - ৩৩° সে:

রাঙ্গুনিয়ায় প্রবাসী হত্যা, মামলার আসামি গ্রেফতার

১৬ ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:৫৩:৪৮

সংবাদ ছবি

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের সংঘর্ষে প্রবাসী সেকান্দর চৌধুরি মামুন (৪২) খুনের মামলার আরও এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

Ad

১৫ ডিসেম্বর রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। এজাহারভুক্ত ১৩ নম্বর আসামি পারভেজ (৩০) উপজেলার সরফভাটা ইউনিয়নের সিপাহি পাড়া এলাকার মৃত আবুল আবছারের ছেলে।

Ad
Ad

উল্লেখ্য, ২ ডিসেম্বর রাতে মো. ওসমান গণি (২৮) নামের মামলার আরেক আসামিকে গ্রেফতার করেছিলেন পুলিশ। জানা যায়, ৩০ নভেম্বর সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের মধ্যে সংঘর্ষের জের ধরে ১ ডিসেম্বর রাতে সালিশ বৈঠকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে দেশীয় অস্ত্রের আঘাতে মামুন আহত হন এবং পরে মারা যান। নিহত মামুন ঘটনার এক মাস আগে সৌদি আরব থেকে দেশে এসেছিলেন।

ঘটনার তিনদিন পর ৩ ডিসেম্বর দিবাগত রাতে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় নিহতের ভাই শাহাদাত হাছান মুরাদ বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলায় ২১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।

এ বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, ঘটনার পর পরই আমরা একজনকে গ্রেফতার করেছিলাম। এখন আরেক জনকে গ্রেপ্তার করেছি। বাকি আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
টাঙ্গাইলের ঘাটাইলে হানাদার মুক্ত দিবস পালিত
১০ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৫:২৮:৩০

সংবাদ ছবি
সেনবাগে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে সেমিনার
১০ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৫:০৮:২৭


সংবাদ ছবি
আমি নির্বাচন করবো : আসিফ মাহমুদ
১০ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৪:৫২:৫৬

সংবাদ ছবি
বৃহস্পতিবার সন্ধ্যায় তফসিল ঘোষণা
১০ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৪:৪৪:১০





Follow Us