• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই কার্তিক ১৪৩৩ সকাল ০৮:৫৩:১৮ (30-Oct-2026)
  • - ৩৩° সে:

খালের পানি নিষ্কাশনের মুখ ভরাট, দুশ্চিন্তায় কৃষকরা

১৪ মার্চ ২০২৬ বিকাল ০৩:০৬:১০

খালের পানি নিষ্কাশনের মুখ ভরাট, দুশ্চিন্তায় কৃষকরা

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আলাদিপুর ইউনিয়নের রাঙামাটি কোল্ডস্টোরেজ এর সামনে একটি কালভার্টের মুখ বন্ধ করে জায়গা ভরাট করেছে কতিপয় ব্যক্তিরা।

কালভার্টটির মুখ থেকে একটি বড় খাল রয়েছে পানি নিষ্কাশনের জন্য।
সেই খালটি সংযুক্ত হয়েছে ছোট যমুনা নদীতে। হঠাৎ করে কালভার্টের মুখ ভরাট করায় বিপাকে পড়েছে কৃষকরা।

স্থানীয়রা বলছেন, যেখানে সরকার খাল খননের উদ্যোগ গ্রহণ করেছে, সেখানে খাল ভরাট করা কতটুকু যৌক্তিক।

আরও পড়ুন

রংপুরে মেয়াদোত্তীর্ণ মাছের খাদ্য জব্দ, দুই ফিড ব্যবসায়ীকে জরিমানা

স্থানীয় কৃষকরা বলেন, বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন না হলে ফসলি জমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এমতো অবস্থায় বিষয়টি নিয়ে দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী কৃষকরা।

এদিকে জায়গা ভরাট কারি সুলতান মাহমুদের সঙ্গে কথা বললে তিনি বলেন, জায়গাটি আমরা ক্রয় করেছি, এটি আমাদের ক্রয় কৃত জমি।

তিনি আরও বলেন, খালের বিভিন্ন জায়গায় অন্য মানুষ বন্ধ করেছে, তাই আমিও করছি।

আরও পড়ুন

বড়াইগ্রামে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

কালভার্টের মুখ ব্যক্তিগত জায়গা হতে পারে এমন বিষয় নিয়ে জনমনে প্রশ্ন জেগেছে।

এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান জানান, বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
৩০ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩৯:৫৩

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
৩০ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩৫:০৩







পাবনায় দু’পক্ষের গোলাগুলি, নিহত ২
পাবনায় দু’পক্ষের গোলাগুলি, নিহত ২
২৯ অক্টোবর ২০২৬ রাত ০৮:১৯:২৪