• ঢাকা
  • |
  • রবিবার ১৯শে আশ্বিন ১৪৩৩ সকাল ১১:৫১:১৫ (04-Oct-2026)
  • - ৩৩° সে:

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে গেলেন সেনাপ্রধান

৪ অক্টোবর ২০২৬ সকাল ১১:০৭:১৮

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে গেলেন সেনাপ্রধান

ডেস্ক রিপোর্ট: নয় দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

৩ অক্টোবর শনিবার তিনি ঢাকা ত্যাগ করেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সফরের প্রথম পর্যায়ে অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিতব্য সেনাপ্রধানদের সম্মেলন ও আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে অংশ নেবেন সেনাবাহিনী প্রধান। এ ছাড়া তিনি মেলবোর্নে অবস্থিত ডিকিন বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবেন।

পরবর্তীতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সমিতির বার্ষিক সভা ও প্রদর্শনীতে যোগ দেবেন জেনারেল ওয়াকার-উজ-জামান।

সফরকালে সেনাবাহিনী প্রধান অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। পাশাপাশি তিনি দুই দেশের বিভিন্ন সামরিক স্থাপনা পরিদর্শন করবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে গ্রেফতার ৯৮
নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে গ্রেফতার ৯৮
৪ অক্টোবর ২০২৬ সকাল ১১:২৩:০৮





দেশের বাজারে আজ স্বর্ণের ভরি কত?
দেশের বাজারে আজ স্বর্ণের ভরি কত?
৪ অক্টোবর ২০২৬ সকাল ১০:২১:৩৩