• ঢাকা
  • |
  • শুক্রবার ৩০শে শ্রাবণ ১৪৩৩ বিকাল ০৪:০৪:১৮ (14-Aug-2026)
  • - ৩৩° সে:

আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান

৩ আগস্ট ২০২৬ দুপুর ১২:১৩:১৬

আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান

ডেস্ক রিপোর্ট: সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্পে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর উদ্বোধন করেছেন। একই অনুষ্ঠানে দেশের আরও সাতটি জেলায় প্রতিষ্ঠিতব্য একই ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তরও উন্মোচন করা হয়।

৩ আগস্ট সোমবার সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাপ্রধান।

অনুষ্ঠানে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, এই প্রতিষ্ঠানের লক্ষ্য হলো ইসলামিক মূল্যবোধ ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলা। এর মাধ্যমে নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধসম্পন্ন নতুন প্রজন্ম গড়ে তোলার পাশাপাশি আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করা সম্ভব হবে।

তিনি জানান, প্রতিষ্ঠানটির ইংরেজি মাধ্যম শিক্ষা কার্যক্রম ক্যামব্রিজ কারিকুলাম অনুসরণ করে পরিচালিত হবে।

সেনাপ্রধান আশা প্রকাশ করেন, মূল্যবোধভিত্তিক এই শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান, নৈতিক শিক্ষা এবং আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষায় সমৃদ্ধ করে দেশের মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা ও যশোরে আরও সাতটি আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন সেনাবাহিনী প্রধান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সারাদেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
সারাদেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
১৪ আগস্ট ২০২৬ বিকাল ০৩:৫২:১৮



দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান
দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান
১৪ আগস্ট ২০২৬ বিকাল ০৩:১৬:০৭


সাঘাটায় গৃহবধূর সঙ্গে সম্পর্ক, যুবক আটক
সাঘাটায় গৃহবধূর সঙ্গে সম্পর্ক, যুবক আটক
১৪ আগস্ট ২০২৬ দুপুর ০২:৫৮:১৪