• ঢাকা
  • |
  • বুধবার ২৯শে বৈশাখ ১৪৩৩ রাত ০৩:৪৫:২৫ (13-May-2026)
  • - ৩৩° সে:
আকুর বিল পরিশোধের পর রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারের নিচে

আকুর বিল পরিশোধের পর রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারের নিচে

অনলাইন ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) বিল পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ২৯.৪৮ বিলিয়ন ডলার।কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, ১০ মে রোববার দিনশেষে বাংলাদেশ ব্যাংকের গ্রস বা মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ১৪ বিলিয়ন মার্কিন ডলার। আকুর দায় পরিশোধের পর তা কিছুটা কমে আসে। এর আগের দিন রিজার্ভের পরিমাণ ছিল ৩৫ দশমিক ৬১ বিলিয়ন ডলার।অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী, ব্যবহারযোগ্য বা নিট রিজার্ভ রোববার দিনশেষে দাঁড়িয়েছে ২৯ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে, যা আগের দিন ছিল ৩০ দশমিক ৯৬ বিলিয়ন ডলার।সূত্র: দেশ রূপান্তর অনলাইন