• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ০১:২৭:০৮ (24-Nov-2026)
  • - ৩৩° সে:

দেশের মোট রিজার্ভ দাঁড়াল ৩৫ দশমিক ১২ বিলিয়ন ডলার

২২ এপ্রিল ২০২৬ সকাল ১০:৫১:০২

দেশের মোট রিজার্ভ দাঁড়াল ৩৫ দশমিক ১২ বিলিয়ন ডলার

অনলাইন ডেস্ক: দেশে বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভের পরিমাণ বেড়ে ৩৫ দশমিক ১২ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুসারে বর্তমানে রিজার্ভের পরিমাণ ৩০ দশমিক ৪৫ বিলিয়ন ডলার। আজ ২২ এপ্রিল বুধবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

আরিফ হোসেন খান জানান, গতকাল ২১ এপ্রিল মঙ্গলবার বিপিএম-৬ পদ্ধতিতে দেশে রিজার্ভ দাঁড়িয়েছে তিন হাজার ৪৫ কোটি ৯০ লাখ ১০ হাজার ডলার। অন্যদিকে, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে তিন হাজার ৫১২ কোটি ৫৯ লাখ ডলার।

গত ১৬ এপ্রিল বৃহস্পতিবার বিপিএম-৬ পদ্ধতিতে দেশে রিজার্ভ দাঁড়িয়েছিল তিন হাজার ৩৬ কোটি ৬২ লাখ ৪০ হাজার ডলার। অন্যদিকে, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছিল তিন হাজার ৫০৩ কোটি ৮০ লাখ ডলার। এর আগে ১৫ এপ্রিল বিপিএম-৬ পদ্ধতিতে দেশে রিজার্ভ দাঁড়িয়েছিল তিন হাজার ২০ কোটি ১৭ লাখ ১০ হাজার ডলার। অন্যদিকে, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছিল তিন হাজার ৪৮৭ কোটি ৩৩ লাখ ২০ হাজার ডলার। এর আগে ৯ এপ্রিল বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল দুই হাজার ৯৯৫ কোটি ২৬ লাখ ৬০ হাজার ডলার এবং বাংলাদেশ ব্যাংকের হিসাবে ছিল তিন হাজার ৪৬৪ কোটি ৫০ লাখ ৪০ হাজার ডলার।

আরও পড়ুন

টানা ৯ দফা কমার পর বাড়ল সোনার দাম, এখন ভরি কত?

পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, গত তিন মাসে রিজার্ভের পালে ইতিবাচক হাওয়া লেগেছে। গত ৮ জানুয়ারি আইএমএফের হিসাব অনুযায়ী, রিজার্ভ ছিল দুই হাজার ৭৮৪ কোটি ৫৩ লাখ ৮০ হাজার ডলার এবং কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব হিসাবে ছিল তিন হাজার ২৪৩ কোটি ৯৫ লাখ ১০ হাজার ডলার। সেই তুলনায় বর্তমান রিজার্ভ উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


লি‌বিয়া থেকে দেশে ফিরল আরও ১৭৪ জন
লি‌বিয়া থেকে দেশে ফিরল আরও ১৭৪ জন
২৪ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৫৮:২৪




আজকের রাশিফল (২৪ নভেম্বর)
আজকের রাশিফল (২৪ নভেম্বর)
২৪ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৩২:৩৭


দেশের ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
দেশের ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
২৪ নভেম্বর ২০২৬ দুপুর ১২:১৪:৫৮

স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
২৪ নভেম্বর ২০২৬ দুপুর ১২:১০:৫৩