• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ০১:১১:১১ (24-Nov-2026)
  • - ৩৩° সে:

অর্থনীতি আর ভঙ্গুর অবস্থায় নেই, রিজার্ভ এখন ৩২ বিলিয়ন: অর্থ উপদেষ্টা

১৯ জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:২৪:১৭

অর্থনীতি আর ভঙ্গুর অবস্থায় নেই, রিজার্ভ এখন ৩২ বিলিয়ন: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের অর্থনীতি এখন আর ভঙ্গুর অবস্থায় নেই। রিজার্ভ ১৮ বিলিয়ন থেকে ৩২ বিলিয়নে উন্নীত করা হয়েছে। খাদের কিনার থেকে মাত্র দেড় বছরে তুলে এনেছে বর্তমান সরকার। 

১৯ জানুয়ারি সোমবার দুপুরে চাঁদপুর হাসান আলী স্কুল মাঠে ভোটের গাড়ি কার্যক্রম ও গণভোট সংক্রান্ত স্টল পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সালেহউদ্দিন আহমেদ বলেন, অর্থনীতিকে আইসিইউ থেকে মোটামুটি ভালো অবস্থানে আনা হয়েছে।

আরও পড়ুন

‘শেখ হাসিনা বাংলাদেশের যে দূতাবাসেই যাবেন গ্রেফতার করা হবে’

তিনি আরও বলেন, ফরেন এক্সচেঞ্জ মার্কেট টালমাটাল অবস্থা থেকে স্থিতিশীল করা হয়েছে। রেমিট্যান্স ভালো অবস্থায় আছে। এক্সপোর্ট এগিয়ে গেছে।

অর্থ উপদেষ্টা বলেন, পাচার করা অর্থ ফেরত আনতে সময় লাগছে। দেশের অর্থনীতি আইসিইউ ছিল। এখন কিছুটা রিকভারি করেছে।

নির্বাচন সম্পর্কে তিনি বলেন, গণভোটে আমরা ‘হ্যাঁ’ চাচ্ছি।

আরও পড়ুন

এসএসসিতে সেরা দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার

নবম পে স্কেল সম্পর্কে অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, আমরা পে-কমিশন করেছি। তারা রিপোর্ট দিলে এটিকে বাস্তবায়নের চেষ্টা করব। তবে এখানে প্রচুর অর্থের সংস্থান দরকার হবে।

এর আগে, সালেহউদ্দিন আহমেদ গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশে মতবিনিময় সভায় অংশ নেন।

এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান, জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম সরকার, পুলিশ সুপার রবিউল হাসানসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

লি‌বিয়া থেকে দেশে ফিরল আরও ১৭৪ জন
লি‌বিয়া থেকে দেশে ফিরল আরও ১৭৪ জন
২৪ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৫৮:২৪




আজকের রাশিফল (২৪ নভেম্বর)
আজকের রাশিফল (২৪ নভেম্বর)
২৪ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৩২:৩৭


দেশের ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
দেশের ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
২৪ নভেম্বর ২০২৬ দুপুর ১২:১৪:৫৮

স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
২৪ নভেম্বর ২০২৬ দুপুর ১২:১০:৫৩