• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ০১:২৭:১০ (24-Nov-2026)
  • - ৩৩° সে:

দেশের রিজার্ভ বেড়ে ৩২.৪৮ বিলিয়ন ডলার

১৮ ডিসেম্বর ২০২৫ সকাল ০৮:৩৩:২০

দেশের রিজার্ভ বেড়ে ৩২.৪৮ বিলিয়ন ডলার

অর্থনীতি ডেস্ক: দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বৃদ্ধি পেয়ে বর্তমানে ৩২ দশমিক ৪৮ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

১৭ ডিসেম্বর বুধবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, ১৭ ডিসেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩২.৪৮ বিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ বর্তমানে ২৭ হাজার দশমিক ৮২ বিলিয়ন মার্কিন ডলার।

আরও পড়ুন

টানা ৯ দফা কমার পর বাড়ল সোনার দাম, এখন ভরি কত?

এর আগে, গত ১১ ডিসেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল মুদ্রার রিজার্ভ ছিল ৩২ দশমিক ১২ বিলিয়ন ডলার। আর আইএমএফের নির্ধারিত বিপিএম-৬ পদ্ধতিতে যা ছিল ২৭ দশমিক ৪৫ বিলিয়ন ডলার।

উল্লেখ্য, নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


লি‌বিয়া থেকে দেশে ফিরল আরও ১৭৪ জন
লি‌বিয়া থেকে দেশে ফিরল আরও ১৭৪ জন
২৪ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৫৮:২৪




আজকের রাশিফল (২৪ নভেম্বর)
আজকের রাশিফল (২৪ নভেম্বর)
২৪ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৩২:৩৭


দেশের ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
দেশের ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
২৪ নভেম্বর ২০২৬ দুপুর ১২:১৪:৫৮

স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
২৪ নভেম্বর ২০২৬ দুপুর ১২:১০:৫৩