• ঢাকা
  • |
  • শনিবার ১০ই আশ্বিন ১৪৩৩ রাত ০৩:৪১:৩৮ (26-Sep-2026)
  • - ৩৩° সে:
নৌবাহিনী প্রধানের সঙ্গে বৈঠক করেছেন মা‌র্কিন রাষ্ট্রদূত

নৌবাহিনী প্রধানের সঙ্গে বৈঠক করেছেন মা‌র্কিন রাষ্ট্রদূত

ডেস্ক রিপোর্ট: নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদে‌শে নিযুক্ত মা‌র্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।১৭ সে‌প্টেম্বর বৃহস্প‌তিবার ঢাকার মা‌র্কিন দূতাবাস এ তথ্য জা‌নি‌য়ে‌ছে।দূতাবাস জানায়, বৈঠকে তারা যুক্তরাষ্ট্র-বাংলাদেশ প্রতিরক্ষা অংশীদারিত্বের দৃঢ় সম্পর্ক পুনর্ব্যক্ত করেন। বাংলাদেশের বন্দর ও নৌপথ আধুনিকায়নের প্রেক্ষাপটে রাষ্ট্রদূত পরীক্ষিত প্রযুক্তি ও দীর্ঘমেয়াদি সুফল পেতে নির্ভরযোগ্য যুক্তরাষ্ট্রের নির্মাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন।