• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ রাত ১০:০৬:৫১ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

বাংলাদেশের প্রশংসা করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন

১৪ এপ্রিল ২০২৬ রাত ০৯:৫৪:২৪

বাংলাদেশের প্রশংসা করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন

নিজস্ব প্রতিবেক: দীর্ঘদিন ধরে বাংলাদেশ তার ঐতিহ্যকে যেভাবে ধারণ করে রেখেছে তা সত্যিই প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন।

১৪ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর গুলশান সোসাইটি লেক পার্কে আয়োজিত নববর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন। এর আগে বিকেল ৪টা থেকেই উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে রাজধানীর গুলশান সোসাইটি লেক পার্ক।

নববর্ষ বরণে সেখানে আয়োজন করা হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রপ্রদর্শনীর। সন্ধ্যার দিকে সেই উৎসবে যোগ দেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন।

অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করা ছাড়াও তিনি সেখানে স্থানীয় শিল্পীদের আঁকা বিভিন্ন চিত্রকর্ম ঘুরে দেখেন এবং আয়োজকদের সঙ্গে মত বিনিময় করেন।

রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশে এটিই তার প্রথম পহেলা বৈশাখ উদযাপন। প্রথমবারের মতো এই নববর্ষ পালন করতে পেরে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ভক্তের বুকে নিজের ট্যাটু, অবাক শেহনাজ গিল
ভক্তের বুকে নিজের ট্যাটু, অবাক শেহনাজ গিল
১৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:২২:১৪

আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:২৯


পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৪৭

নতুন ওয়েব ফিল্মে পরীমনি
নতুন ওয়েব ফিল্মে পরীমনি
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৪২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২৯