• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৪:৪৯:১৮ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

নৌবাহিনী প্রধানের সঙ্গে বৈঠক করেছেন মা‌র্কিন রাষ্ট্রদূত

১৭ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:৩৩:৫৫

নৌবাহিনী প্রধানের সঙ্গে বৈঠক করেছেন মা‌র্কিন রাষ্ট্রদূত

ডেস্ক রিপোর্ট: নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদে‌শে নিযুক্ত মা‌র্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

১৭ সে‌প্টেম্বর বৃহস্প‌তিবার ঢাকার মা‌র্কিন দূতাবাস এ তথ্য জা‌নি‌য়ে‌ছে।

দূতাবাস জানায়, বৈঠকে তারা যুক্তরাষ্ট্র-বাংলাদেশ প্রতিরক্ষা অংশীদারিত্বের দৃঢ় সম্পর্ক পুনর্ব্যক্ত করেন। বাংলাদেশের বন্দর ও নৌপথ আধুনিকায়নের প্রেক্ষাপটে রাষ্ট্রদূত পরীক্ষিত প্রযুক্তি ও দীর্ঘমেয়াদি সুফল পেতে নির্ভরযোগ্য যুক্তরাষ্ট্রের নির্মাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯