আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ পাহাড়ি ঢল ও ভূমিধসে নেপালে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৩ জনে। এখনও চলছে উদ্ধারকাজ।
উদ্ধার অভিযানে নেপালের সেনাবাহিনী ও পুলিশের ১০ হাজারের বেশি সদস্য কাজ করছেন। তাদের সঙ্গে যোগ দিয়েছেন ভারত, চীনসহ বিভিন্ন দেশের উদ্ধারকারীরাও। পাশাপাশি চলছে ত্রাণ তৎপরতা।
নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, দুর্যোগকবলিত এলাকাগুলোতে অন্তত ৩০০টি ভবন পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও বহু স্থাপনা। ধ্বংস হয়েছে বিস্তীর্ণ এলাকার রাস্তাঘাট ও যোগাযোগ অবকাঠামো।
বিধ্বস্ত অবকাঠামো পুনর্নির্মাণ করে স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে অন্তত তিন মাস সময় লাগতে পারে বলে জানিয়েছে প্রশাসন।
সূত্র: যমুনা টিভি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available