• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০১:০৮:৪২ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

ব্রাজিলে প্রবল বৃষ্টিপাতে বন্যা-ভূমিধসে নিহত ৫৪

২৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:০৯:৪৭

ব্রাজিলে প্রবল বৃষ্টিপাতে বন্যা-ভূমিধসে নিহত ৫৪

আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলে নতুন করে প্রবল বৃষ্টিপাতের ফলে বন্যা ও ভূমিধসের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত সোমবারের ভয়াবহ বৃষ্টিঝড়ে এখন পর্যন্ত ৫৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, উদ্ধারকর্মীরা ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার নিখোঁজ আরও ১৪ জনের সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছেন। খবর বার্তা সংস্থা এএফপির।

এর আগে গত সোমবার রাতের প্রবল বর্ষণে সৃষ্ট ভূমিধসে ১২ জনেরও বেশি মানুষ মাটিচাপা পড়ে এবং জুইজ ডি ফোরা ও উবা শহরে বন্যা দেখা দেয়। এই ঘটনার পর থেকে এখন পর্যন্ত পাঁচ হাজারেরও বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।

এরপর বুধবার রাতে অঞ্চলটিতে পুনরায় বৃষ্টি শুরু হলে বাসিন্দারা তাদের মোবাইল ফোনে আবারও ভারী বৃষ্টির সতর্কবার্তা পান।

আরও পড়ুন

সৌদি আরবে ১০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুথি বিদ্রোহীরা

৩৫ বছর বয়সী বিক্রেতা লুইজ ওটাভিও সুজা এএফপিকে বলেন, ‘প্রচুর বৃষ্টি হয়েছে, নদীর পাড় আরও ধসে পড়েছে এবং সিভিল ডিফেন্স আমাদেরকে এলাকা ছেড়ে চলে যেতে বলেছে।’ লুইজ নিজেও ঘর ছাড়তে বাধ্য হয়েছেন এবং তার ভাগ্নে নিখোঁজ রয়েছে।

জুইজ ডি ফোরা শহরের অন্যতম ক্ষতিগ্রস্ত এলাকা হয়ে দাঁড়িয়েছে পার্ক বার্নিয়ার। এখানে সোমবার রাতে কাদার স্তূপের নিচে বেশকিছু  বাড়ি চাপা পড়েছিল। এখানকার এক বাসিন্দা বলেন, ‘সবাই আতঙ্কিত, বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনরা আমাদের খোঁজ নিচ্ছে। এটি যেন একটি ভৌতিক সিনেমা।’

এএফপির একজন প্রতিবেদক জানান, বৃহস্পতিবার ভোরে ট্রেস মইনহোস এলাকায় ভূমিধসে তিনটি বাড়ি মাটিচাপা পড়ে। তবে এর আগেই বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছিল। ঘরবাড়ি ছেড়ে চলে যাওয়া অনেক বাসিন্দা আসবাবপত্র, গৃহস্থালি সরঞ্জাম, তোশক এমনকি তাদের ফেলে যাওয়া পোষা প্রাণীগুলো উদ্ধার করতে এলাকায় ফিরে আসেন।

আরও পড়ুন

ফিলিপাইনে দুই বিমানের সংঘর্ষ, ৪ পাইলট নিহত

জুইজ ডি ফোরার মেয়র মার্গারিডা স্যালোমাও জানিয়েছেন, পৌরসভাটিতে এ বছর ফেব্রুয়ারিতে ইতিহাসের রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে।

উল্লেখ্য যে, ২০২৪ সালে ব্রাজিলের দক্ষিণাঞ্চলে নজিরবিহীন বন্যায় দুশোরও বেশি মানুষ মারা গিয়েছিল এবং ২০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল, যা দেশটির ইতিহাসের অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বিবেচিত।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬