• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই আশ্বিন ১৪৩৩ রাত ০৯:০৪:৫১ (25-Sep-2026)
  • - ৩৩° সে:
ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই জমজম হোটেলসহ ৬ দোকান

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই জমজম হোটেলসহ ৬ দোকান

জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অন্তত ৬টি ব্যবসা প্রতিষ্ঠান। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় জমজম হোটেল ও রিপন মোদকের মুদি দোকানসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান।৩০ আগস্ট রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পৌর এলাকার দক্ষিণ বাজার বড় মসজিদ সংলগ্ন মার্কেটে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।জামালপুরের বকশীগঞ্জ পৌর এলাকার দক্ষিণ বাজার বড় মসজিদ সংলগ্ন মার্কেটে হঠাৎ করেই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যেই আগুনের তীব্রতা ছড়িয়ে পড়ে চারপাশের দোকানে।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট। ফায়ার ফাইটার এবং স্থানীয় মানুষের সহযোগিতায় এক ঘণ্টার চেষ্টায় অবশেষে নিয়ন্ত্রণে আসে আগুন।তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই পুড়ে ছাই হয়ে যায় রিপন মোদকের মুদি দোকান এবং জমজম হোটেলসহ আশেপাশের অন্তত ৬টি ব্যবসা প্রতিষ্ঠান। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়ার পর রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হাসান। এছাড়াও আসেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাকিল তালুকদার এবং সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর।বৈদ্যুতিক শর্ট সার্কিট নাকি অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত, তা খতিয়ে দেখছে ফায়ার সার্ভিস।