• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে ফাল্গুন ১৪৩২ রাত ০১:৩০:৩৩ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

সেনবাগে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

২৪ জানুয়ারী ২০২৬ দুপুর ০২:১৩:২২

সেনবাগে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে এক প্রবাসীর বসতঘরসহ দুটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালামালসহ প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার। আগুন নেভাতে গিয়ে অন্তত পাঁচজন আহত হয়েছেন।

২৪ জানুয়ারি শনিবার ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলার ৯ নম্বর নবীপুর ইউনিয়নের বড়চারিগাঁও গ্রামের সৌদি প্রবাসী আবু ছায়েদের নতুন বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

Ad
Ad

গৃহকর্ত্রী বিবি হাসিনা জানান, ফজরের আজানের আগমুহূর্তে হঠাৎ বসতঘরে আগুনের সূত্রপাত হয়। আগুন দেখতে পেয়ে তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। একই সঙ্গে সেনবাগ ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ অফিসে খবর দেওয়া হয় বিদ্যুৎ সংযোগ বন্ধ করার জন্য।

Ad

তিনি আরও জানান, ফায়ার সার্ভিস সময়মতো না আসা এবং বিদ্যুৎ সংযোগ বন্ধ না হওয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ভয়ে কেউ ঘরের ভেতরে ঢুকতে পারেননি। ফলে বসতঘর ও রান্নাঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়।

এ সময় আগুন নেভানোর চেষ্টাকালে প্রতিবেশী মো. কোরবান আলী, সামছু উদ্দিন, রুবেল, স্বপন ও সাদ্দাম আহত হন।

এ বিষয়ে যোগাযোগ করা হলে সেনবাগ ফায়ার সার্ভিসের দমকল কর্মী হাসান মণ্ডল অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হলেও পথিমধ্যে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন যে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ কারণে ঘটনাস্থলে না গিয়ে তারা ফিরে যান।

খবর পেয়ে নবীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা ঘটনাস্থল পরিদর্শন করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
১৩ মার্চ ২০২৬ রাত ০৯:২৩:২২


রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
১৩ মার্চ ২০২৬ রাত ০৮:২২:৩৬

ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৪৪


বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৯

চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৫


ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৫:১২:৪১



Follow Us